1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬ উদ্বোধন বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত ঝিনাইদহ কালীগঞ্জে দলিল লেখক কল্যাণ ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন। রাজবাড়ীর পাংশায় পৃথক দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন। খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে একজন আটক সিলেটের  সুরমায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮জন শ্রমিক নিহত  হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের ১২তম শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত। ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত। ঘোড়াঘাটে মে দিবস উপলক্ষে চালক সমবায় সমিতির বর্ণাঢ্য র‍্যালি। গোয়াইনঘাটে পাগলা কুকুরের তাণ্ডব: বিদ্যালয় ও বাজারে আতঙ্কে সাধারণ মানুষ।

বিএনপির অপকৌশলে ভোটার উপস্থিতি কম : কাদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৪৪৪ বার পড়া হয়েছে

সম্প্রতি নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপির অপকৌশল কাজ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতারা নির্বাচনী পরিবেশ নেই বলে যে অভিযোগ করছেন সেই প্রসঙ্গে ওবায়দুল কাদের তাদের সময়ের কথা স্বরণ করিয়ে দিয়ে বলেন, সে সময়ে নির্বাচন মানেই ছিল সংঘাত আর প্রাণহানি, স্থানীয় নির্বাচনগুলোতে ঘটেছে অসংখ্য জীবনহানির মত ঘটনা। সেতুমন্ত্রী বলেন এখন দেশের কোথাও নেই নির্বাচনী সংঘাত।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তা দেখায়। তারা এমন পরিস্থিতি তৈরি করে যে তাদের ভোটাররাও কেন্দ্রে আসে না। ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপির অপকৌশল কাজ করে।

তিনি বলেন, এসব অপকৌশল করে ভরাডুবি বুঝতে পেরেই নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে তারা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার অপকৌশল জনগণ বুঝে ফেলছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সহযোগী সংগঠনগুলোর ঘোষিত কমিটির বিষয়ে যে কোন অভিযোগ-আপত্তি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আইনি কাঠামোর মধ্যে সমাধানের নির্দেশনা দিয়েছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। কমিটির কোন বিষয়ে অভিযোগ থাকলে প্রতিকার পাওয়ার ব্যবস্থা রয়েছে সংগঠনের গঠনতন্ত্রের কাঠামোয়। নেতাকর্মীরা গঠনতন্ত্র অনুযায়ী এ-সংক্রান্ত অভিযোগ ট্রাইব্যুনালে দিতে পারবেন। ট্রাইব্যুনাল অভিযোগ যাচাই-বাছাই করে নিষ্পত্তি করবে।

এ সময় শিগগিরই জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হবে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট