সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পানছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত। নরসিংদীর শিবপু‌রে নকল বি‌ড়ির কারখানার এন এস আই এর সন্ধান মূল হোতা নেপাল দত্ত আটক। বেলুন উড়িয়ে লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের  উদ্বোধন । বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আশিক হত্যার আসামিরা অধরা, বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। নলডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত। নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। নরসিংদীর শিবপুরে বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার, বিয়ে ও বিচ্ছেদের ৮-৯ ঘণ্টার ব্যবধানে দুইজনের মৃত্যু
Title :

পানছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত।

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মোঃ হেলাল উদ্দিন,পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি

“করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

০৮ নভেম্বর ২০২৬ খ্রি. রবিবার উপজেলা সভা কক্ষ পানছড়ি উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ পানছড়ি,খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারহানা নাসরিন মহোদয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা কৃষি অফিসার মোঃ রাশেদুল কবির।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার (অঃ দাঃ) জনাব রূপম চাকমা।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন,সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, বিআরডিবির চেয়ারম্যান সৈয়দ এম এ বাসার,মৎস্য অফিসার প্রিয় কান্তি চাকমা,পানছড়ি ফলজ বাগান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃআব্দুল হালিম ও পোরা বাড়ি সমবায় সমিতির সভাপতি মোঃমাহফুজুর রহমান।

অনুষ্ঠান টি সঞ্চলনা করেন বিআরডিবির পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।
পরে পানছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে শ্রেষ্ঠ সমিতি ও আরো ৮ টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি অফিসার মোঃরাশেদুল কবির বলেন, “সমবায় হচ্ছে দারিদ্র্য দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির অন্যতম কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করলে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব।সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পরিচালনা করতে হবে।”

আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ
ও সুধীজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews