রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
নলডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত। নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। নরসিংদীর শিবপুরে বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার, বিয়ে ও বিচ্ছেদের ৮-৯ ঘণ্টার ব্যবধানে দুইজনের মৃত্যু গোপালগঞ্জ জেলা স্কুলে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে নয় শিক্ষার্থীকে টিসি প্রদান গোপালগঞ্জে নতুন কুঁড়ি ২০২৬-২৭ সিজন -২ উদ্বোধন চাঁদা না পেয়ে দেশীয় অস্ত্রের আঘাতে ব্যবসায়ীকে জখম, ১৫ মামলার আসামি গ্রেপ্তার। নরসিংদীতে বাসা ভাড়া নিয়ে পর্ণো ভিডিও তৈরি করে বিক্রি আন্তর্জাতিক পর্ণোসাইটে মূল হোতা আটক। চুনারুঘাটে অবৈধ ভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা।
Title :

গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি( গোপালগঞ্জ)

যথাযথ মর্যাদায় আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়। দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য রেলি , আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক জনাব রফিকউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সংসদীয় আসন – ০২ এর মাননীয় সদস্য ডাঃ কে এম বাবর । এছাড়া বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার কে এম বাবর বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। এই দিনে সিপাহী – জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের ধারা উন্মোচন করেন। জনগণকে সাথে নিয়ে ০৭ নভেম্বর বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু করেন। তিনি আরো বলেন, ৭ নভেম্বর সৃষ্টি না হলে বাংলাদেশে বাকশালী কায়দায় এক দলীয় শাসন প্রবর্তন হতো। জেলা পরিষদের প্রশাসক রফিকউজ্জামান বলেন, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৭ নভেম্বর মধ্য দিয়ে বাংলাদেশের একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় রূপান্তিত হয়েছিল। জিয়াউর রহমান ৭ নভেম্বর সিপাহী জনতার সমর্থন নিয়ে নিয়ে জনবান্ধব দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) গঠন করেছিলেন। নির্ধারিত আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews