রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
নলডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত। নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। নরসিংদীর শিবপুরে বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার, বিয়ে ও বিচ্ছেদের ৮-৯ ঘণ্টার ব্যবধানে দুইজনের মৃত্যু গোপালগঞ্জ জেলা স্কুলে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে নয় শিক্ষার্থীকে টিসি প্রদান গোপালগঞ্জে নতুন কুঁড়ি ২০২৬-২৭ সিজন -২ উদ্বোধন চাঁদা না পেয়ে দেশীয় অস্ত্রের আঘাতে ব্যবসায়ীকে জখম, ১৫ মামলার আসামি গ্রেপ্তার। নরসিংদীতে বাসা ভাড়া নিয়ে পর্ণো ভিডিও তৈরি করে বিক্রি আন্তর্জাতিক পর্ণোসাইটে মূল হোতা আটক। চুনারুঘাটে অবৈধ ভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা।
Title :

নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)।

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী।

নরসিংদীতে আলোচিত হত্যা,অস্ত্র, মাদক ও অপহরণসহ একাধিক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী আবু লাল (৪০) গ্রুপের প্রধানকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করিতে সক্ষম হন। গ্রেফতারকৃত আবু লাল নরসিংদীর শহরের শালিধা এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় হত্যা,চাঁদা বাজি, অস্ত্র,মাদক ও অপহরণসহ ৬ টি মামলা চলমান রয়েছে বলে তিনি জানান। অদ্য ৭ নভেম্বর ২০২৬ ইং শনিবার দুপুরে নরসিংদী মডেল থানা প্রাঙ্গনে উপস্থিত সাংবাদিক দের কাছে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশিকুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেন। যানা যায় গত ২ অক্টোবর ২০২৬ ইং নরসিংদীর শহরের চৌয়ালা এলাকায় দুই গ্রুপের গোলাগুলিতে শহিদুল্লাহ ওরফে বাবু (২৮) নামে এক ব্যক্তি নিহত হওয়ার পর থেকেই উক্ত হত্যাকান্ডের প্রধান আসামি আবু লাল পলাতক ছিলেন। তাঁকে গ্রেফতারে জন্য পুলিশের একাধিক দল ছদ্মবেশে নরসিংদী,ব্রাহ্মণ বাড়িয়া ও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে ৬ নভেম্বর ২০২৬ ইং শুক্রবার তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এর একটি দল হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে রাত পৌনে ১২ টায় তার দেওয়া তথ্য ও দেখানো মতে তার নিজ বসত ঘরের রান্নাঘরের সিলিংয়ের উপর থেকে তার ব্যবহৃত (ম্যাগজিনের ভিতর আট রাউন্ড গুলি ভর্তি) সক্রিয় একটি বিদেশি পিস্তল উদ্ধার করতে সক্ষম হন। নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ -আল-ফারুক এর দিকনির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয় এবং পুলিশের একাধিক দল অভিযানে অংশ নেন। গ্রেফতারকৃত আসামী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদেরকেও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে এবং জেলা পুলিশ সন্ত্রাস,মাদক,অস্ত্র ও গোষ্ঠীগত সহিংসতার বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতিতে অবিচল এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews