1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে দীঘি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব, জনমনে প্রশ্ন ও হতাশা। যৌতুক নির্যাতনে স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার ঘোড়াঘাটে বসতবাড়িতে ভয়াবহ আগুন: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা। তেল বাজার থেকে উধাও এবং জ্বালানি তেলে নৈরাভোজ্যজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন গণ ভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাগেরহাটে ১১দলীয় ঐক্যের লিফলেট বিতরণ। হবিগঞ্জের কালীগাছতলায় সেনাবাহিনীর অভিযানে চাঁদা উত্তোলনের দায়ে ৩জন আটক। কাকাইলছে মাহতাবপুরের রাস্তার বেহাল অবস্থা,পাকাকরণের দাবি এলাকাবাসীর। পাংশায় পেঁয়াজ ব‍্যাবসায়ীর ১ লক্ষ টাকা ছিনতাই। তানোরে মুন্ডুমালা শাহিন ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইক চালকদের যুবলীগ নেতার নেতৃত্বে মারপিট ইউনিয়ন পর্যায়ের ফুটবলে সেরা টুকের বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পাবনায় আওয়ামী লীগ নেতার অতর্কিত গুলিবর্ষণে ২ শিক্ষার্থী নিহত,

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্ট!

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে আওয়ামী লীগ নেতার অতর্কিত গুলিতে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছের অন্তত ৫০ জন।

 

রোববার (৪ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় সহস্রাধিক শিক্ষার্থী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আব্দুল হামিদ সড়কের জেবি মোড়ে অবস্থান নেয়। শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকে।

এ সময় শিক্ষার্থীদের সমাবেশে পেছন থেকে অতর্কিত গুলিবর্ষণ করা করা হয়।

এ ঘটনায় নিহতরা হয়েছেন হাজীরহাট এলাকার কিশোর আবুল কালামের ছেলে আরাফাত হোসেন মাহবুবুল (১৬) ও বলরামপুর গ্রামের দুলাল জাহিদুল ইসলাম (১৯) ।

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে সাময়িক সময়ের জন্য বিক্ষোভ ছত্রভঙ্গ হয়ে যায়।

মৃত্যুর খবর শিক্ষার্থীদের কাছে পৌঁছালে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ প্রদর্শন ও স্লোগানে অবস্থান প্রকাশ করে। শিক্ষার্থীরা আব্দুল হামিদ সড়কে অবস্থান করছে।

পরিস্থিতি থমথমে রয়েছে।
এদিকে দফায় দফায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

 

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আন্দোলনকারী শিক্ষাথীরা শান্তিপূর্ণভাবে তাদের ঘোষিত কর্মসূচি পালন করছিল।

এ সময় পেছন থেকে পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক পৃথক হামলা চালায়।

এরই মধ্যে শিক্ষার্থীদের লক্ষ্য করে আওয়ামী লীগ নেতা আবু সাঈদ এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশ ধাওয়া দিলে তারা পিছু হটে।

 

পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট