1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়য় ০১মে  দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত।  কোটালীপাড়ায় তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে স্বপ্নীল হাসি। ঘোড়াঘাটে র‍্যালি ও বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত। নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। লালমাইয়ে মাসিক আইন – শৃঙ্খলা সভা অনুষ্ঠিত বজ্রপাতে বাবার মৃত্যু ছিটকে গিয়ে প্রাণে বাঁচলো শিশু। গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন জনবল সংকট কাটিয়ে গ্রাহক সেবায় এগিয়ে গোপালগঞ্জ প্রধান ডাকঘর। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন: সভাপতি জাফর, সাধারণ সম্পাদক ইমন। জন্ম মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের শীর্ষে রাজবাড়ীর তিন ইউএনও।

মোবাইল ইন্টারনেট.ফোর জি সেবা বন্ধ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ স্টাফ রিপোর্টার সিলেট বিভাগীয় প্রতিনিধি: দৈনিক খবরের কন্ঠ পত্রিকা।

 

আবারও বন্ধ হলো মোবাইল ফোনের ইন্টারনেট অর্থাৎ ফোর জি সেবা। এতে করে ইন্টারনেটভিত্তিক কোন সেবা পাবেন না গ্ৰাহকরা। তবে টু-জি নেটওয়ার্ক চালু থাকায় সাধারণ কল করে কথা বলা যাবে এবং ক্ষুদেবার্তাও পাঠানো যাবে।

জানা গেছে, পরিস্থিতি বিবেচনায় সরকারি একটি সংস্থার নির্দেশে রোববার দুপুর থেকে সারাদেশে মোবাইল ইন্টারনেট তথা ফোর-জি কাভারেজ ধীরে ধীরে বন্ধ করে দেয়া হয়। এই নিয়ে সাত দিনের মাথায় আবারও মোবাইল ইন্টারনেট বন্ধ হলো।‌

তবে, ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। সিলেট বিভাগ জুড়ে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সচল রয়েছে বলে জানাচ্ছেন গ্ৰাহকরা। তবে কোন কোন এলাকা থেকে ধীরগতির অভিযোগও করেছেন কেউ কেউ।

এক দফা দাবিতে কোটা আন্দোলনকারীদের প্রথম দিনের কর্মসূচিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও সহিংসতা শুরু হবার পরপরই মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়ার নির্দেশনা আসে। সংশ্লিষ্টরা মনে করছেন, দুষ্কৃতিকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছেন।

এর আগে কোটা আন্দোলনের এক পর্যায়ে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। আর ১০ দিন পর ২৮ জুলাই চালু হয় মোবাইল ইন্টারনেট।

কিন্তু তখনো বন্ধ ছিলো মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এ ছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিলো। পরে ৩১ জুলাই বন্ধ সব ওয়েবসাইট ও সেবা চালু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট