1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে মে দিবস উপলক্ষে চালক সমবায় সমিতির বর্ণাঢ্য র‍্যালি। গোয়াইনঘাটে পাগলা কুকুরের তাণ্ডব: বিদ্যালয় ও বাজারে আতঙ্কে সাধারণ মানুষ। বাগেরহাটে জামায়াত নেতার ঘের দখল মাছ ও ধান লুট অভিযোগ। বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। কোটালীপাড়য় ০১মে  দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত।  কোটালীপাড়ায় তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে স্বপ্নীল হাসি। ঘোড়াঘাটে র‍্যালি ও বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত। নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। লালমাইয়ে মাসিক আইন – শৃঙ্খলা সভা অনুষ্ঠিত বজ্রপাতে বাবার মৃত্যু ছিটকে গিয়ে প্রাণে বাঁচলো শিশু।

সিলেটে দুই দিনের রিমান্ডে ছাত্রলীগকর্মী নাজিম!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি!

সিলেটে মোটরসাইকেল চুরি, চিনি চোরাচালানসহ একাধিক মামলার আসামি নাজিম আহমদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শিগগিরই তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে পাঁচ দিনের রিমান্ড চেয়ে পুলিশ আবেদন করলে আদালত শুনানির পর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।

পুলিশের দাবি, চুরির মামলায় কারাগারে থাকা নাজিম চুরি চোরাচালানসহ নগরীর ছিনতাই চক্রের মূল হোতা। তিনি নিজেকে সর্বত্র ছাত্রলীগ কর্মী বলে পরিচয় দেন। নাজিম জালালাবাদ থানার মইয়ারচর নয়া কুরমখলার তছির উদ্দিনের ছেলে। তাকে মহানগর ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে।

গত ১০ জুলাই মইয়াচর নয়াকুরুম খলার ইফতেখার হোসেন ইফতির বাসা থেকে তার জিক্সার মনটোন মডেলের মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ১৭ জুলাই নাজিমকে সন্দেহভাজন আসামি করে মামলা করেন ইফতি।

গত ২৬ জুলাই সিলেট সদর উপজেলার শিবের বাজারে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ নাজিম আহমদকে আটক করা হয়!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট