রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, বাড়ি থেকে মরদেহ উদ্ধার নরসিংদীর শিবপুরে আহত ও নিহত তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান । ঈদগাঁও উপজেলায় অতিভারীবৃস্টি বর্ষণে ফলে ২০গ্রাম প্লাবিত  লালমাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন, নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিলেন -হুইপ জিকে গউছ, খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনে তীররক্ষাবাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনের কারণে তীররক্ষাবাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। ঈদগাঁও উপজেলায় বৃষ্টির পানিতে প্লাবিত উপজেলা নির্বাহী কর্মকর্তার র্পরিদর্শন। মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড।  মরণফাঁদে পরিণত রুস্তমপুর-গোপলার বাজার সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ।
Title :

অতিরিক্ত পুলিশ সুপারকে মারধর করলেন সাধারণ পুলিশ সদস্যরা!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

উত্তম কুমার চাকমা বান্দরবান মহালছড়ি প্রতিনিধি!

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমীকে মারধর করেছে পুলিশ লাইন্সে কর্মরত সাধারণ পুলিশ সদস্যরা।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে শহরের বালাঘাটাস্থ পুলিশ লাইন্স এ ঘটনা ঘটে।

জানা যায়, বান্দরবানের বালাঘাটা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্যরা ডিউটি পালনে অনীহা প্রকাশ করে।

এতে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী ডিউটি করতে পুলিশ সদস্যদের বললে ক্ষিপ্ত হয়ে তারা তাকে আটকে রাখেন। এ সময় কনস্টেবলদের সঙ্গে কর্মকর্তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমীকে মারধর শুরু করলে তিনি পালিয়ে গিয়ে পুলিশ লাইন্সের অস্ত্রাগারে আশ্রয় নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ লাইন্সে কর্মরত একাধিক পুলিশ সদস্য জানান, সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে বহু পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে।

আর অনেক অফিসার পালিয়ে গেছেন। বর্তমান সময়ে আইনশৃঙ্খলা রক্ষার জন্য কোনো পুলিশ সদস্য ডিউটি করতে অনাগ্রহ প্রকাশ করে।

পরে কর্মকর্তারা ডিউটি পালন করতে বেশি চাপ দিলে কনস্টেবলরা এক প্রকার বিদ্রোহ ঘোষণা করে পুলিশ লাইনের ভেতরে ভুয়া ভুয়া শ্লোগান দেন এবং বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমীকে পুলিশ লাইনের মধ্যে আটকে রাখে। এ সময় পুলিশ লাইনের বাইরে কয়েকশ বিক্ষুব্ধ জনতার ভিড়ও দেখা যায়।

তবে এ বিষয়ে পুলিশ লাইন্সে কর্মরত কোনো পুলিশ কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করতে বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews