মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় সেলিম রেজা কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! গোপালগঞ্জে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের বিষয়ক সভা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলায় এসএম জিলানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় পূবালী ব্যাংক শাখায় ক্যাশলেস বাংলাদেশ সভা অনুষ্ঠিত
Title :

রাজধানীতে নেই পুলিশ, ট্রাফিক দায়িত্ব পালন করছে শিক্ষার্থী!

  • প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

রাইম খন্দকার ঢাকা প্রতিনিধি!

শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে গতকাল সোমবার তাঁর সরকারের পতন ঘটে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করে দেশ ছাড়েন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনা চলছে।

ওদিকে দেশের বিভিন্ন জায়গায় থানা, আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঘরবাড়ি, সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটছে।

থানা ও পুলিশের ওপর হামলার ঘটনা ব্যাপকভাবে ঘটেছে।

গত রোববার থেকেই সড়কের মোড়গুলোয় ট্রাফিক সদস্যদের দেখা যায়নি। গতকাল পুরো শহর ছিল সাধারণ মানুষের দখলে।

রাজধানীর বিজয় সরণীতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এক শিক্ষাথী!

আজ মঙ্গলবার মিরপুর সড়ক, বেগম রোকেয়া সরণি, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, মহাখালী ও তেজগাঁও এলাকা ঘুরে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। পুলিশ সূত্র জানিয়েছে, হামলার ভয়ে পুলিশ সদস্যরা রাস্তায় নামেননি।

তাঁদের কর্মকর্তাদের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনাও ছিল না। কর্মকর্তাদের অনেকেই আত্মগোপনে। ফলে পুলিশের অভ্যন্তরে একধরনের বিশৃঙ্খলা চলছে।
পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি অফিসে যেতে পারছেন না।

ঢাকার কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকান কিছু কিছু খুলেছে।

তবে অন্যান্য পণ্যের বেশির ভাগ দোকান বন্ধ।
রাজধানীর বিভিন্ন স্থানে বাতাসে পোড়া গন্ধ।

সড়কে আবর্জনা পোড়া গাড়িসহ বিভিন্ন জিনিস ছড়িয়ে-ছিটিয়ে আছে। উৎসুক জনতা পুড়িয়ে দেওয়া স্থানগুলোয় ভিড় করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews