সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ,মিছিল। আনন্দ ভ্রমণে জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দ। গোপালগঞ্জে পুলিশের মহাপরিদর্শকের উপস্থিতিতে কল্যাণ সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে জেলাকারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের খাবার ছিনতাই। কোটালিপাড়ায় ওয়ার্ড বিএনপি’র সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশের আইজিপি। নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। গোয়াইনঘাটের লেঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সেলিম আহমদ (সাগর)কে ঘিরে আলোচনা!
Title :

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৩৫২ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

মঙ্গলবার (১৩ আগস্ট) তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএমপি কমিশনার মাইনুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাইনুল হাসান আরও জানান, আনিসুল হককে নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

। রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়াতে তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন। নেতারাও আত্মগোপনে।

কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর আসে। এর মধ্যে আনিসুল হক গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।

আইনজীবী আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews