মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী ফ্লাইটের নারী যাত্রীর ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত। কক্সবাজার সদর হাসপাতালে এর সামনে ১৭ হাজার ইয়াবা সহ,স্বামী -স্ত্রী আটক। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবিগঞ্জে পুলিশের তৎপরতা জোরদার। শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক গ্রেফতার। রাজবাড়ীর পাংশায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনের মৃত্যু। গোপালগঞ্জে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত। মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জে রাজিউড়ায় ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ সিলিকা বালু রমরমা বানিজ্য,
Title :

সাম্প্রদায়িক সম্প্রতির শিক্ষা নিতে ভারতের প্রতি আহবান – হেফাজত মহাসচিব 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

আজ ১২/৮/২৪ ইং রোজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খ সাজিদুর রহমান বলেছেন, আমরা রাত্রিবেলায় মন্দির পাহারা দিচ্ছি। এটা নতুন কিছু নয়। ১৯৯১ সালে ভারতে বাবরি মসজিদ ভেঙে ফেলার পর তখনও আমরা আমাদের বড় হুজুরের (প্রয়াত মাওলানা সিরাজুল ইসলাম) নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার মন্দিরগুলো পাহারা দিয়েছি। মসজিদ ভাঙায় আমরা মন্দির ভাঙবো তা ইসলাম সমর্থন করে না।

তিনি আরও বলেন, সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই দেশের নাগরিক এবং সমঅধিকার ভোগ করি। আল্লাহর রসুল (সা:) বলেছেন, অমুসলিমের ওপর যারা জুলুম করে, তাদের অধিকারে কেউ কম দেয়, সাধ্যের বাইরে কোনো কাজ তাদের ওপর চাপিয়ে দেয়, অন্যায়ভাবে তাদের কাছ থেকে কিছু নিয়ে নেয় কিয়ামতের দিন আমি নবী আল্লাহর কাছে বিচারপ্রার্থী হবো। এই হচ্ছে সংখ্যালঘুর বিষয়ে নবীর নির্দেশনা।

ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে।
তাই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনো সংখ্যালঘু আক্রান্ত হতে পারবে না, করতে দেওয়া হবে না।
আমাদের নেতৃবৃন্দ জেলার সর্বত্র এ নিয়ে কাজ করে যাচ্ছেন।
তিনি গুজব না ছড়িয়ে বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক সম্প্রতির শিক্ষা নিতে ভারতের প্রতি আহবান জানিয়েছেন।

এসময় তিনি হেফাজতে ইসলাম বিভিন্ন সময়ে নির্যাতন ও মামলার শিকার হয়েছে বলেও অভিযোগ করেন।

এ সময় হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি মোবারকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক মুফতি বোরহান উদ্দিন কাসেমী, সহ-সভাপতি কারী বোরহান উদ্দিন, মাওলানা বোরহান উদ্দিন আল মতিন, প্রচার সম্পাদক মুফতি জাকারিয়া খান, মাওলানা ওবায়দুল্লাহ মাদানি ও মাওলানা বেলাল হোছাইন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews