1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদী জনসমাবেশ মোহনগঞ্জে পুলিশের ধাওয়ায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা ফেলে পালাল চোর। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি’র রাধাগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক বহিষ্কার সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ,ঝুঁকি নিয়ে চলাচল২০গ্রামের মানুষ। পাংশায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ। গোয়াইনঘাট সদর ইউনিয়নের ওলির খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ গোপালগঞ্জে কুশলা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মারুফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। ঝিনাইদহে বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে জড়াল দুই পক্ষ গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন। মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে কোটালীপাড়ার রতি কান্ত নিহত।

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজ শিশুর লাশ ১৮ ঘণ্টা পর ডোবা থেকে উদ্ধার! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের ৮ ঘণ্টা পর বাড়ির পাশের ডোবা থেকে অর্ণব বিশ্বাস নামে ১৬ দিন বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে কাশিয়ানী পুলিশ।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার দুপুরে নিজ বসতঘর থেকে শিশুটি নিখোঁজ হয়। নিহত শিশু একই গ্রামের সচীন বিশ্বাসের ছেলে।শিশুর পরিবার ও এলাকাবাসী জানান, বুধবার দুপুরে শিশুর মা মাধুরী বিশ্বাস শিশুটি ঘরে ঘুমিয়ে রেখে টিউবওয়েলে গোসল করতে যান। এসে দেখেন শিশু অর্ণব ঘরে নেই। অনেক খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান মেলেনি। সন্ধ্যায় শিশুর বাবা সচীন বিশ্বাসের মুঠোফোনে অজ্ঞাতনামা একটি নম্বর থেকে কল করে শিশুকে ফিরে পেতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। অনেক অনুরোধের পর ওই নম্বরে ১০ হাজার টাকা বিকাশ করে দেন শিশুর বাবা। তবু শিশুকে ফিরে না পেয়ে ওইদিন বিকেলে কাশিয়ানী থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার ভোরে পাশের একটি ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় নিহতের স্বজনরা। পুলিশ ঘটনাস্থলে এসে শিশুর মরদেহটি উদ্ধার করে।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) তুষার মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট