সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ।
Title :

পাইকগাছায় সাঈদীর মৃত্যুবার্ষিকী,ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল! 

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

মোঃ শফিয়ার রহমান খুলনা পাইকগাছা প্রতিনিধি:-

খুলনার পাইকগাছায় বিশ্ববরেণ্য আলেমেদ্বীন মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী’র প্রথম মৃত্যু বার্ষিকী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব উপজেলার গদাইপুর ইউনিয়নের চরমলই জামে মসজিদ প্রাঙ্গণে গদাইপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহ: সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা এস এম আমিনুল ইসলাম। আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি মাওলানা কামাল হোসেন, পাইকগাছা উপজেলা সভাপতি হাফেজ নুরে আলম সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গদাইপুর ইউনিয়ন আমির মাওলানা আব্দুল মজিদ, সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান মুছা।
এ সময় আরও বক্তব্য রাখেন, গদাইপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ মোঃ আছাদুল ইসলাম, জামায়াতে ইসলামীর ৬নং ওয়ার্ড সভাপতি ডাঃ হাফিজুর রহমান, ৮নং সভাপতি আব্দুল গনি সরদার, ৭নং ওয়ার্ড সভাপতি ফয়সাল হাসান মমিন।
উপস্থিত ছিলেন, রাজিব গাজী, রেজাউল ইসলাম,ইকলাসুর রহমান, জলিল সরদার, আব্দুল্লাহ মোড়ল, সহিদুল সরদার, মনিরুল ইসলামসহ শত শত মুসল্লিগণ।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা এস এম আমিনুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews