সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ।
Title :
কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ।

শ্রীমঙ্গলে রিসোর্টে অসামাজিক কার্যকলাপের দায়ে ২১ নারী পুরুষকে আটক!

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

 

রাকেশ বাউরী শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি!

শ্রীমঙ্গলের দুইটি আবাসিক রিসোর্ট যৌথ বাহিনীর অভিযানে অসামাজিক কার্যকলাপের অপরাধে ২১জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। এর মধ্যে জেলার চুনারুঘাট উপজেলার দুই তরুণ রয়েছেন। আটকৃতদের মধ্যে ১১জন পতিতা ও ১০জন খদ্দর বলে জানা গেছে।

জানা গেছে, আটককৃত চুনারুঘাটের দুই তরুণ হলেন জোয়ার লাল চান এলাকার মানিক মিয়ার ছেলে মোঃ জাবেদ মিয়া (২৪), উলুকান্দি এলাকার মোঃ মানিক মিয়ার ছেলে মোঃ ফয়সাল মিয়া (২৬)।

জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া এলাকায় ‘গ্রীন প্লেস টি রিসোর্ট’ এবং ‘টং থাই’ আবাসিক রিসোর্টে গতকাল ভোর রাতে সেনাবাহিনীর শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মেজবা ও মেজর ইমরান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন শ্রীমঙ্গল থানা পুলিশ ও বিজিবি সদস্যদের একটি দল। এসময় যৌথ বাহিনীর অভিযানে অসামাজিক কাজে জড়িত থাকার অপরাধে এ দুইটি রিসোর্ট থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ১১ জন পতিতা ও ১০ জন খদ্দর-কে আটক করেছে যৌথ বাহিনী।

চুনারুঘাটের দুই তরুণ ছাড়াও আটককৃতদের মধ্যে অন্যান্যরা হলেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উত্তর উত্তরসুর এলাকার মৃত মহব্বত আলীর পুত্র মীর মোহাম্মদ আব্দুর রউফ (৪৫), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার ধাপা ইদরাপুল এলাকার মোঃ আসকর আলীর মেয়ে মোছাঃ নুসরাত জাহান ইশা (২২), নরসিংদী জেলার শিবপুর থানার কুমরাদি এলাকার ওমর ফারুক এর মেয়ে মোছাঃ আফছানা (২১), পাবনা জেলার সুজানগর থানার সুজানগর এলাকার মোঃ আলতাব খান এর মেয়ে সুমি আক্তার (২৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কুলাশিল এলাকার মোঃ ফিরোজ মিয়ার মেয়ে সানজিদা আক্তার (২১), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার কোয়াচপুর গ্রামের রমা সূত্রধর এর পুত্র স্বপন সূত্রধর (২৮), ঢাকা জেলার হাজারিবাগ থানার হাজারিবাগ এলাকার মৃত সাজ্জাদ জাহির এর পুত্র মোঃ ফাহিম ইসলাম (২৮)।

শরীয়তপুর জেলার নড়িয়া থানার গোড়াগাঁও এলাকার মোঃ বাবুল এর পুত্র রাহাত সিকদার (২৪), ঢাকা জেলার হাজারিবাগ গনকটলি লেন এলাকার মোঃ আবুল কাশেম এর পুত্র তানভীর আহমদ (২৭), ঢাকা জেলার হাজারিবাগ থানার এনায়েতগঞ্জ এলাকা সুশীল রায় এর পুত্র সঞ্জয় রায় (২৫), মৌলভীবাজার জেলার সদর থানার আমতৈল এলাকার আব্দুল গনির পুত্র মোঃ আব্দুল্লাহ (২৪), মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার আকিলপুর এলাকারআম্ভর উল্ল্যাহ এর পুত্র আব্দুল্লাহ (৩২), সিরাজগঞ্জ জেলার সলংগা থানার চরভেরা এলাকার আইনুল হকের মেয়ে ইসরাত জাহান মিতু (২৪), রাঙ্গামাটি জেলার লংগুদু থানার করলাছড়ি এলাকার সিদ্দিক হাওলাদার এর মেয়ে মোছাঃ জান্নাত আক্তার (১৯), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সুরভীপাড়া এলাকার আমির হোসেন এর মেয়ে মোছাঃ আয়শা বেগম (২৪), চট্টগ্রাম জেলার চকরিয়া থানার খারবাং শান্তিনগর এলাকার মোঃ দুদু মিয়ার মেয়ে মোছাঃ তাসনিম আক্তার (১৮), বরিশাল জেলার কাউনিয়া থানার কাউনিয়া এলাকার নুর মোহাম্মদ এর মেয়ে মোছাঃ রাত্রি আক্তার (২০), একই এলাকার মোখলেছুর রহমান বাবুর মেয়ে মোছাঃ পাখি আক্তার (২০) এবং খাগড়াছড়ি জেলার ফটিকছড়ি থানার ফটিকছড়ি এলাকার আব্দুল আউয়াল এর মেয়ে মোছাঃ তাসফিয়া (২০)।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, শ্রীমঙ্গল দুইটি আবাসিক রিসোর্টে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের অপরাধে ২১জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করেে যথাযথ পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews