মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন, জেলা প্রশাসক ড.জি.এম.সরফরাজ। কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী ফ্লাইটের নারী যাত্রীর ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত। কক্সবাজার সদর হাসপাতালে এর সামনে ১৭ হাজার ইয়াবা সহ,স্বামী -স্ত্রী আটক। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবিগঞ্জে পুলিশের তৎপরতা জোরদার। শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক গ্রেফতার। রাজবাড়ীর পাংশায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনের মৃত্যু। গোপালগঞ্জে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত। মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত।
Title :

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। আহত -২০ !

  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। উক্ত সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি সদর উপজেলাস্থ বুধল ইউনিয়নের বেতবাড়িয়া ও চান্দিয়ারা গ্রামে ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেতবাড়িয়া গ্রামের বাচ্চু মিয়া সরদারের ছেলে ড্রাইভিং শিখতে চান্দিয়ারা গ্রামের মেম্বার বাবুল মিয়ার ছেলের কাছে ৫ হাজার টাকা দেন। তবে বাবুল মিয়ার ছেলের নিজস্ব গাড়ি না থাকায় সে গাড়ি চালানো শিখাতে দেরি করছিলেন। সম্প্রতি বাচ্চু মিয়া সরদারের ছেলে তার পাওনা টাকা ফেরত চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টির মীমাংসায় গতকাল বিকেলে একটি সালিশ হলে রাতেই উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। উক্ত সংঘর্ষে বাবুল মিয়া ও বাচ্চু মিয়া সরদারের পক্ষের অন্তত ১০ থেকে ১২টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এ সময় অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়। পরে তারা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বণিক বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর পুলিশ ঘটনাস্থলে টহল জোরদার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews