রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিমকে ফুলের মালা দিয়ে বরণ নাটোরের নলডাঙ্গায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার, ৪ মোহনগঞ্জে হেরোইন সেবনের সময় তিন যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন।
Title :

চট্রগ্রামের র‍্যাবের অভিযানে সাবেক এমপি আব্দুর রহমান  বদি গ্রেফতার! 

  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় ইয়াবা গডফাদার আব্দুর রহমান বদিকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২০ আগস্ট) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বদির বিরুদ্ধে এর আগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

এ বিষয়ে ঢাকায় র‍্যাব সদরদপ্তর থেকে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব।

এর আগে বিভিন্ন সময় কক্সবাজার-টেকনাফ কেন্দ্রীক ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগ উঠে বদির বিরুদ্ধে।

তবে চলতি বছরের ১৭ এপ্রিল আব্দুর রহমান বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

কক্সবাজারের ১০ মাদক গডফাদারের মামলা তদন্ত করতে গিয়ে তাদের সংশ্লিষ্টতা মিলেছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীও বদিকে মাদকের গডফাদার হিসেবে চিহ্নিত করেছে একাধিকবার।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াবার অন্য বড় পাচারকারী বা স্থানীয় ব্যবসায়ীরা বদির মতের বিরুদ্ধে গিয়ে এই কাজ করতে পারবেন না।

প্রতিবেদন অনুযায়ী বদির ভাই মুজিবুর রহমান ও আবদুল শুক্কুর এবং চাচাতো ভাই মং মং সেনও ইয়াবার গডফাদার।
২০০৮ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পান।

এই আওয়ামী লীগ নেতা ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে অংশ নেননি। সেসময় তার স্ত্রী শাহীন আক্তার আওয়ামী লীগের মনোনয়ন পান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews