সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

হবিগঞ্জে সাবেক এমপি জাহির সহ ৫১ জনের বিরুদ্ধে হত্যা মামলা!

  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৩৬৫ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোস্তাক আহমেদ নিহতের ঘটনায় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু জাহির ও তার ছেলেসহ ২৫১ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে।

বুধবার হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর এলাকার বাসিন্দা এসএম মামুন বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলা করেন।

অন্য আসামিরা হলেন- পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান ও শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালসহ ১১১ জনের নাম উল্লেখ করা হয়।

এর আগে গত ১৫ আগস্ট সাবেক এমপি আবু জাহিরকে প্রধান আসামি করে ২০০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম জানান, মামলায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তবে পুলিশ অভিযান শুরু করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২ আগস্ট শিক্ষার্থীদের মিছিলে হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তখন সংঘর্ষ বাধে।

একপর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি ছুড়েন।

এ সময় গুলিতে মোস্তাক আহমেদ নিহত হন।

পরদিন ৩ আগস্ট তার ভাই এসে মরদেহ শনাক্ত করেন।

নিহত মোস্তাক সিলেট জেলার টুকেরবাজার এলাকার বাসিন্দা মৃত আব্দুল কাদিরের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews