সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

ঝিনাইদহ শৈলকুপায় প্রধান শিক্ষকের উপর হামলা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুবুর রহমান।
——-ঝিনাইদহ থেকে।

ঝিনাইদহের শৈলকুপায় স্কুল ড্রেস পরিধান করতে বলার অজুহাতে ফজলুল হক নামের এক প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটেছে,
ঘটনাটি বুধবার (২১ আগস্ট) বেলা ১টার দিকে ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের বাগুটিয়া খয়েরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
আহত শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিক্ষক ফজলুল হক দক্ষিণ গোপালপুর গ্রামের মৃত দেলবার আলী বিশ্বাসের ছেলে। আহত শিক্ষক ফজলুল হকের অভিযোগ, এ্যাসেম্বিলির সময় তিনি লক্ষ্য করেন তার তিন শিক্ষার্থী স্কুল ড্রেস পরিধান করেনি। তাদের ডেকে তিনি বাড়ি থেকে স্কুল ড্রেস পরিধান করে আসতে বলেন।
তিন শিক্ষার্থী বাড়িতে গিয়ে এ কথা বললে তাদের অভিভাবকরা এ অভিযোগে স্কুলে এসে তার উপর হামলা চালায়।
হামলায় তারা রড ও হাতুড়ি ব্যবহার করে বলে জানান। এরপর তার সহকর্মীরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন,
তিনি প্রধান শিক্ষক ফজলুল হকের সহকর্মীর কাছ থেকে হামলার কথা জানতে পেরেছেন। আহত শিক্ষক লিখিত অভিযোগ দিলে তদন্ত কমিটি করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। শিক্ষকের উপর হামলার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম বলেন,
প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকের উপর হামলা দু:খজনক ঘটনা। বিষয়টি তিনি খোঁজ নিবেন বলে জানান।
হামলার ঘটনায় শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধুরী বলেন, আহত শিক্ষক লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews