1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন।  সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত।

মহালছড়ি সেনা জোন কর্তৃক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৩৪৪ বার পড়া হয়েছে

 

উত্তম চাকমা, মহালছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মহালছড়িতে বন্যার্তদের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
২৩ আগস্ট শুক্রবার মহালছড়ি জোনের উদ্যোগে পাকিজ্য ছড়ি, জামতলি, ও মাজিস্ট্রেট পাড়ার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ সালেহ আল হেলাল, পিএসসি, ক্যাম্প কমান্ডারদের সাথে নিয়ে জোন কমান্ডারের পক্ষে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
গত কয়েক দিনের টানা ভারী বর্ষণের কারণে চেঙ্গী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে, যার ফলে মহালছড়ি উপজেলার পাকিজাছড়ি, জামতলি এবং মাজিস্ট্রেট পাড়াসহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এই বন্যার ফলে স্থানীয় জনগণ চরম দুর্ভোগে পড়ে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়।

উল্লেখ্য যে গত ২২ শে আগস্ট তারিখে ও মহালছড়ি জোন কর্তৃক ১৫০ এর বেশি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ হিসেবে চিড়া, মুড়ি, গুড়, খেজুর, বিস্কুট, মোমবাতি এবং ওরাল স্যালাইনসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ১০০টি পরিবারের (পাহাড়ি ও বাঙালি) মাঝে বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট