মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন, জেলা প্রশাসক ড.জি.এম.সরফরাজ। কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী ফ্লাইটের নারী যাত্রীর ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত। কক্সবাজার সদর হাসপাতালে এর সামনে ১৭ হাজার ইয়াবা সহ,স্বামী -স্ত্রী আটক। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবিগঞ্জে পুলিশের তৎপরতা জোরদার। শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক গ্রেফতার। রাজবাড়ীর পাংশায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনের মৃত্যু। গোপালগঞ্জে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত। মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত।
Title :

হবিগঞ্জে গণ অধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত!

  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৪৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট!

হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে হবিগঞ্জ বার লাইব্রেরীর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মালেক হৃদয়ের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা সদস্য সচিব আবুল হোসেন জীবন, জেলা মহিলা অধিকার পরিষদের নেত্রী কাজল রেখা, সদর উপজেলা আহ্বায়ক লোকমান হোসেন, লাখাই উপজেলা আহ্বায়ক শামছুল হক মালদার, বাহুবল উপজেলা আহ্বায়ক শফিউল আলম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আহ্বায়ক ফুল মিয়া, হবিগঞ্জ গণঅধিকার পরিষদের সদস্য সচিব মীর দুলাল, যুগ্ম সদস্য সচিব হুমায়ূন কবির , সদর উপজেলা সদস্য সচিব হিরা মিয়া, যুগ্ম আহ্বায়ক মাওলানা ফরিদ আহমেদ, মানিক মিয়া মেম্বার, এমরান মিয়া, যুব অধিকার পরিষদের সহ-সভাপতি শাহিদ সর্দার, সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন, পেশাজীবি পরিষদের আহ্বায়ক আতাউর রহমান রাসেল, ছাত্রঅধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ, শাহীন আহমেদ, মাহদী হাসান, সৈয়দ হাসান, রহমত রানা, ফিরোজ মিয়া, মাওলানা নোমান, সেলিম মিয়া, সবুজ মিয়া, কাদির মিয়া, রব মিয়া, তামান্না আক্তার অলি, রোজিনা আক্তার, মিশু আক্তার, সাজু আক্তার, লুৎফা, শাহানা, জবা, নীলা আক্তার প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন-গণতান্ত্রিক অধিকার রক্ষায় গণঅধিকার পরিষদের কোন বিকল্প নেই।

গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সকল জুলুম, নির্যাতন সহ্য করে আন্দোলন করেছেন।

এই আন্দোলনের মাধ্যমেই ছাত্র-জনতা আওয়ামীলীগের পতন ঘটিয়েছে।

এখন গণঅধিকার পরিষদের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দলকে শক্তিশালী করতে হবে।

সভায় জেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন- চৌধুরী আশরাফুল বারী নোমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। তার নেতৃত্বেই তারা কাজ করবেন বলে জানান।

সভায় গণআন্দোলনে নিহতের ঘটনায় অনেক নিরপরাধ ব্যক্তিদের আসামী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং পরবর্তীতে কোন নিরপরাধ ব্যক্তিদের মামলায় আসামী না করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews