সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

উজিরপুরের সাতলায় জোড়া খুন,এলাকায় আতঙ্ক,!

  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৩৬৬ বার পড়া হয়েছে

উজিরপুর(বরিশাল)প্রতিনিধি:

উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নাধীন পশ্চিম সাতলায় জোড়া খুনের ঘটনা ঘটেছে।

২৪ আগস্ট দিবগত রাত ১০.৩০ টার দিকে এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নাধীন পশ্চিম সাতলা গ্রাম নিবাসী সাতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার ও তার চাচাতো ভাই মোটরসাইকেল চালক সাগর হাওলাদারকে কুপিয়ে রক্তাক্ত জখম ও হত্যা করেছে দুর্বৃত্তরা। পশ্চিম সাতলা ২ নং ওয়ার্ডের মোঃ সোহরাব হাওলাদারের ছেলে ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইদ্রিস হাওলাদার গত ২৪ আগষ্ট শনিবার রাত ১০ টার পরে সাতলা বাজার থেকে ব্যবসায়ী কাজ শেষ করে দোকান বন্ধ করে তার চাচাত ভাই সাগর হাওলাদারের মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে সাতলা বড় ব্রীজের পশ্চিম পাড়ের ঢালে পৌছামাত্র দুর্বৃত্তরা অতর্কিত ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাদের দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২ টার দিকে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার মারা যায়। ২৫ আগষ্ট বেলা ১১ টার দিকে মোটরসাইকেল চালক সাগর হাওলাদারকেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান,নিহতদের লাশ বরিশাল শেবাচিম হাসপাতালে ময়নাতদন্তের কার্যক্রম চলছে এবং হত্যার রহস্য উৎঘাটনের জন্য তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে হত্যাকারীদের গ্রেফতার পূর্বক বিচারের জোর দাবী জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews