1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল ব্যাবসায়ীর বাড়ীতে হামলা স্বর্নালংকারসহ নগদ টাকা লুট, নারীসহ ২ জন আহত। গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় শান্তি পূর্ণ ভোটগ্রহন সম্পন্ন হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরির্শন,কঠোর নিরাপত্তায় র‍্যাবের ব্রিফিং।  বিএনপি সরকার গঠনে দেশের মানুষ নিরাপদ থাকবে : মেজর শরীফ ঘোড়াঘাটে বিএনপির পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান। নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার সমর্থনে ওঠান বৈঠক অনুষ্ঠিত। আজমিরীগঞ্জে ধানের শীষের পক্ষে বিশাল গণ মিছিল অনুষ্ঠিত  ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় হেলপার নিহত। গোপালগঞ্জে পরকীয়ার জেরে মায়ের বিরুদ্ধে ০৩ বছেরর শিশু সন্তানকে হত্যার অভিযোগ ঘোড়াঘাটে পিঠা উৎসব ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা মামলার ৪ আসামি গ্রেপ্তার করেছে র‍্যাব!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি:

সোমবার (২৬ আগস্ট) রাতে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শরীফ আমিনুল হক লাচ্চু, গোপীনাথপুর গ্রামের রফিকুল কাজী, গুলিশ শরীফ এবং কাশিয়ানী উপজেলার ফলশী গ্রামের মোস্তাক মোল্লা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের মেজর আকিকুর রহমান রুসাদ।

এ ছাড়া, র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সৈয়দ ফজলুর রহমান জানান, সোমবার রাতে গোপালগঞ্জ শহরের শিক্ষক পল্লী থেকে সাবেক চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চু এবং বাকিদের স্ব স্ব এলাকা থেকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, মঙ্গলবার গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গত ১০ আগস্ট গোপালগঞ্জে সশস্ত্র বিক্ষোভ করে কয়েক হাজার আওয়ামী লীগ নেতাকর্মী। বিক্ষোভ চলাকালে হামলা চালিয়ে সেনা সদস্যদের মারপিট, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আযমসহ ১০৬ জনের নাম উল্লেখসহ ৩ হাজার ২০০ জনকে আসামি করে গত ২২ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন গোপালগঞ্জে অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট