সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

সাবেক গণপূর্তমন্ত্রী ও আওয়ামিলীগের  নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়! 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৩৬৭ বার পড়া হয়েছে

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম রাষ্ট্রু নামের এক ব্যক্তি বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে বিজয়নগর থানায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ ১৬৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১০০-১৫০ জনকে।

উক্ত মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন ইন্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল। নির্বাচনের কিছুদিন আগে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের দিনে বিএনপির নির্বাচনী প্রচারণাসহ স্মৃতিসৌধে ফুল দেওয়ার কর্মসূচি ছিল। ঐ কর্মসূচিতে খালেদ হোসেন শ্যামল গাড়িবহর নিয়ে উপজেলা পরিষদের কাছাকাছি পৌঁছামাত্রই আগ থেকে ওত পেতে থাকা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ঘেরাও করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় কেরোসিন ও পেট্রোল ব্যবহার করে খালেদ হোসেন শ্যামলের জিপসহ দুটি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তাঁরা। এতে দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়। তাঁরা দা, লাঠি, রড ও বল্লম নিয়ে ইটপাটপকেল নিক্ষেপ করে বিএনপির নেতা–কর্মীদের হত্যার উদ্দেশ্যে হামলা চালান। এতে কয়েকজন গুরুতর আহত হন। বাকিরা দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচান। ঘটনার পরদিন থানায় মামলা করতে গেলে সাবেক গণপূর্তমন্ত্রী মোকতাদিরের অবৈধ হস্তক্ষেপে পুলিশ তা গ্রহণ করেনি।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- জহিরুল ইসলাম ভূঁইয়া, কাজী শফিকুল ইসলাম, নাছিমা মুকাই আলী, জাহাঙ্গীর মৃধা, আবুল কালাম আজাদ, রাসেল মিয়া,কাউসার মিয়া, সুনির্মল সাহা, মাহবুব হোসাইন, এ এম শামিউল হক শামীম চৌধুরী, কামরুজ্জামান রতন, দুধ মিয়া, ফয়জুন্নেছা টুনি, সারোয়ার রহমান ভূঞা, আলম তারা ওরফে দুলি, কাজী সৈয়দুল ইসলাম, মনিরুল ইসলাম ভূঁইয়া সহ আরও অনেকেই।
এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাফায়েত আহমেদ বলেন, সাবেক গণপূর্তমন্ত্রীসহ ১৬৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য এর আগে সাবেক গণপূর্তমন্ত্রী ও আওয়ামিলীগের অঙ্গ সংগঠনের অনেকের নামে আরও দুটি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews