1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আয়াছ উদ্দিন আবির। গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন। 

নরসিংদীতে,মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা !

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

 

কামাল প্রধান-নরসিংদী জেলা প্রতিনিধি!

নরসিংদীতে এক মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩১ আগস্ট) রাত ১২টার দিকে পৌর শহরের বাসাইল শাহী ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

 

নিহত মৎস্যজীবী লীগ নেতার নাম লিজন মোল্লা (৩০)। তিনি বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে এবং জেলা মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, লিজন মোল্লা স্থানীয় ট্রমা সেন্টারে কাজ করতেন। শনিবার রাতে ট্রমা সেন্টারে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঈদগাহ মাঠে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার পথরোধ করে এলোপাথারি কুপিয়ে জখম করে। এছাড়া তার মোটর সাইকেলটিতেও আগুন লাগিয়ে দেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক লিজনকে মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন, তাকে মৃত অবস্থায়ই হাসপাতালে হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট