শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
লালমাইয়ে যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান, সিএনজি স্ট্যান্ডকে ঘিরে কঠোর হুঁশিয়ারি গোপালগঞ্জ পাসপোর্ট অফিস তিন কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি। কুমিল্লা লালমাইয়ে ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে। হবিগঞ্জ শহরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান। গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত নগদ উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে প্রশিক্ষণ অনুষ্ঠিত। চুনারুঘাটে এসআরবি অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। গোবিপ্রবি’তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন হবিগঞ্জের আজমিরীগঞ্জে সন্তানের হাতে পিতা খুন ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন।
Title :

ঢামেকে চিকিৎসকদের ওপর হামলায় সঞ্জয় পাল গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগের মামলায় সঞ্জয় পাল নামে এক শিক্ষার্থীকে গাইবান্ধায় গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি!

এর আগে একইদিন ভোর রাতে গাইবান্ধার বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া শিক্ষার্থী সঞ্জয় গাইবান্ধা শহরের সরকার পাড়ার রঞ্জিত পালের ছেলে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘ঢাকা থেকে তাকে গ্রেফতারের জন্য বলা হলে ভোরের দিকে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায়, তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম ঢাকা থেকে তাকে নিতে আসছে। তারা আসলেই এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। এরআগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা।

এর আগে ঢামেকে চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় ঢাকার শাহবাগ থানায় একটি মামলা হয়। মামলাটি দায়ের করেন ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন।

মামলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিউবিটি) শিক্ষক শাহরিয়ার অর্ণবসহ সঞ্জয় পাল জয়, সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়নসহ চারজনকে আসামি করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় অভিযুক্তদের মধ্যে প্রথম গ্রেফতার সঞ্জয় পাল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews