বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে ভারতের কাছে হস্তান্তর! টুঙ্গিপাড়ায় বিক্ষুব্ধ জনতা মাইকে স্লোগান দিয়ে পুড়িয়ে দিল থানা। হবিগঞ্জ সদর হাসপাতালে এসআরবি’র অভিযান,৫ দালাল আটক,৭দিনের কারাদণ্ড প্রদান।  রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ। নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা। টুংগীপাড়ায় আড়াই বছর পরে শেখ মুজিবুর রহমাণের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন। গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিপি মোতায়েন, আইনশৃঙ্খলা স্বাভাবিক। গোপালগঞ্জে আ.লীগের মিছিলে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ডিসি ও এসপি বদলি। গোপালগঞ্জে পুলিশের বেষ্টনী ভেঙে রাজপথে হাজারো জনতা। মাধবপুরে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা।
Title :

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ ৮ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার ।

  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার নুরুল আলম সিকদার
কক্সবাজার তাং ৬/৯/২০২৪

যায়, গোপন সূত্রের ভিত্তিতে ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেড এর ৯ ইষ্ট বেংগল কর্তৃক পরিচালিত সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‍্যাব ও বিজিবি এর সমন্বয়ে গঠিত একটি টিম কক্সবাজার সদর উপজেলার পিএমখালি ইউনিয়নে অস্ত্র উদ্ধারের জন্য দুটি বাড়ি ঘেরাও করে। দীর্ঘ ৫ ঘণ্টা পরিচালিত এ অভিযানে উক্ত টিমের বিচক্ষণতা এবং সময়োপযোগী সঠিক সিদ্ধান্তের কারণে উক্ত স্থান হতে কোন সন্ত্রাসী পালাতে ব্যর্থ হয়। অতঃপর বাড়ি দুটি তল্লাশি করে উল্লেখযোগ্য পরিমাণ দেশি এবং বিদেশী অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়।

তল্লাশিকৃত বাড়ি দুটি হতে ৩টি এক নলা বন্দুক, ২টি এলজি, ২টি ৯-এমএম পিস্তল, ৩টি পিস্তল ম্যাগাজিন, ৯ রাউন্ড পিস্তল এমো, ৩৯টি কার্তুজ, ৫টি দা, ১টি চেইন, ১টি চাইনিজ কুড়াল ও ২টি কিরিচ উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল হতে অস্ত্রের সাথে সম্পৃক্ত ৮ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আসামিদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে আসামিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
আটক আসামিরা হলেন- কলিম উল্লাহ (৩৪), মো. খোরশেদ আলম (৩৭), মো. হাসান শরীফ লাদেন (২০), মো. শাহিন (২৩), মো. মিজান (২০), আব্দুল মালেক (৪৮), আব্দুল হাই (২৪) এবং আব্দুল আজিজ (২৫)।
এছাড়াও জানা যায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো ব্যবহার করে আটক ব্যক্তিরা বিগত কয়েক বছর ধরে তাদের নিজ এবং আশেপাশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। যৌথ বাহিনীর এই অস্ত্র উদ্ধার অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উক্ত অস্ত্র উদ্ধার অভিযানে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews