বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে সাব্বির আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার। কোম্পানীগঞ্জে ১৬০ যুবকের ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ প্রশিক্ষণ। গোপালগঞ্জে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নলডাঙ্গায় সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধনে- হুইপ দুলু। চুনারুঘাটে অবৈধ ৭ করাতকল সিলগালা। ​নলডাঙ্গা মিনি কক্সবাজার খ্যাত পাটুলে মৎস্য পোনা অবমুক্ত করলেন, হুইপ দুলু হাজীগঞ্জের রাজারগাও গ্রামে এলাকাবাসীর হাতে মাদক সেবনকারী আটক. গোপালগঞ্জে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন। গোপালগঞ্জে বিভিন্ন থানা পরিদর্শন করেন ডিআইজি সিদ্দিকুর রহমান রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন।
Title :

ভালুকায় সরকার পতনের মাসপূর্তিতে পালিত হলো ‘শহীদি মার্চ’ কর্মসূচি

  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৫ বার পড়া হয়েছে

তাইয়েব ইবনে ফারুকী, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষ্যে শহীদদের স্মরণে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ‘শহীদি মার্চ’ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের ন্যায় ময়মনসিংহের ভালুকায় ও ‘শহীদি মার্চ’ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

‘শহীদি মার্চ’ টি শেখ মুসফিক আহমেদ অপূর্ব এর নেতৃত্বে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে ভালুকা বাস স্ট্যান্ড স্মৃতিসৌধে গিয়ে সমাপ্ত হয়,
‘শহীদি মার্চ’ এ শিক্ষার্থীরা “দিল্লি না ঢাকা? ঢাকা,ঢাকা” সহ নানা ধরনের রূপক স্লোগান দিয়ে এগিয়ে যায়। এ সময় আরও উপস্থিত ছিলেন তীর্থ সরকার,কামরান সাইদ সিয়াম,অরন্য সরকার উৎস, শেখ রামিম রূদ্র,টি এ জুথি,সুমাইয়া তাসনিন,ইরাম,শ্রাবণ,জিহাদ,সজিব,শাহজামান,রাহিম,তাফি সহ ভালুকার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা।

উল্লেখ্য যে, আন্দোলনের শুরুটা হয়েছিল কোটার বিপক্ষে মেধার দাবি নিয়ে,এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোড় নেয় নানা ধরনের শ্রেণীগত এবং প্রতীকি আন্দোলনে, সমাজের নানা শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করার সাথে সাথেই এ আন্দোলন হয়ে উঠে এক দফার সরকার পতনের আন্দোলন,সে আন্দোলনে সরকার পতনের মাধ্যমে ছাত্র জনতা সফলতা অর্জন করেন।

ছাত্র জনতার অভ্যুত্থানে একমাস পুরন হয়েছে গতকাল বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর, সারা দেশের ন্যায় ‘শহীদি মার্চ’ এ অংশগ্রহণ করেছিলেন ভালুকার শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews