মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

নরসিংদীতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ১ আহত ৫

  • প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদী: ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর বাসাইল এলাকায় ৬/৯/২৪ ইং শুক্রবার দিবাগত রাত্রে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন তিনটি মোটরসাইকেলের পাঁচ আরোহী।শুক্রবার রাতে মহাসড়কের বাসাইলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত আরিফ হোসেন (২৬) পুরান ঢাকার কেরানীগঞ্জের রফিকুল ইসলামের ছেলে। আহতরা একই এলাকার হাবিব ও ইয়ামিন এবং নরসিংদীর জিনারদী এলাকার আতিকুর রহমান, আরিফ ও সৃজন মিয়া। স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেলে করে সিলেট থেকে আনন্দ ভ্রমণ শেষে পুরান ঢাকার কেরানীগঞ্জ এলাকায় ফিরছিলেন আরিফসহ তার দুই বন্ধু। একই সময়ে আরেকটি মোটরসাইকেলে করে নরসিংদীর জিনারদী এলাকার তিনজন ঢাকার দিকে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বাসাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা মিতালী পরিবহন (ফাহিমা এন্টারপ্রাইজের) দ্রতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিনটি মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে দুর্ঘটনাস্থলেই আরিফ হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইটাখোলা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বাসটি ঘটনাস্থলে থাকলেও পালিয়ে যায় চালক ও সহকারী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews