বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার  আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টায় সাবেক মেয়র বিজুকে আটকের পরে  ছিনিয়ে নিল নেতাকর্মীরা! লালমাইয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা কক্সবাজারে পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত” মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টাকালে কেক-পতাকাসহ আটক ৪ হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন, জেলা প্রশাসক ড.জি.এম.সরফরাজ। কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী ফ্লাইটের নারী যাত্রীর ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত।
Title :

পাথর কোয়ারী খোলে দেয়ার বাদিতে মানববন্ধন!

  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

কোম্পানিগঞ্জ প্রতিনিধি || মোঃ আশরাফ উদ্দীন || দৈনিক খবরের কন্ঠ ||

কোটি কোটি ডলার খরচ করে বিভিন্ন দেশ থেকে নিম্নমানের পাথর আমদানি না করে নিজ দেশের পাথর কোয়ারী সমূহ থেকে উন্নত মানের পাথর উত্তোলনের সুযোগ করে দেয়া দাবি । এতে যেমন কর্ম সংস্থানের সুযোগ তৈরি হবে তেমনি দেশের অর্থনীতিও হবে সমৃদ্ধ।

পাথরের উত্তোলনের প্রয়োজনীয়তা:
দেশের অবকাঠামো বিশেষ করে রেললাইন, রাস্তাঘাট, দালান-কোঠা, ব্রীজ, ব্যারেজ, কালভার্টসহ বিভিন্ন নির্মাণ শিল্পে পাথর অন্যতম গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে বিবেচিত হয়ে আসছে। আবাসনসহ দেশের ক্রমবর্ধমান অবকাঠামো তৈরিতে পাথরের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাথর ও বালি আবহমান কাল থেকে বিভিন্নভাবে মেঘালয় রাজ্যের পাহাড় ক্ষয়প্রাপ্ত হয়ে এবং শিলং প্লাটুর পাথর ছরার মাধ্যমে এদেশে পতিত হয়ে বালি ও পাথর কোয়ারির সৃষ্টি করেছে। উক্ত কোয়ারিসমূহের বালি ও পাথর উজানে ভারতের মেঘালয় রাজ্যের হতে প্রাকৃতিকভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে ধলাই নদীর মাধ্যমে জমা হয়ে বালি এবং পাথরের কোয়ারিতে পরিণত হয়েছে। এই কোয়ারির পাথর দেশের মধ্যে সবচেয়ে উন্নত মানের।

এক সময় পাথরের চাহিদার সিংহ ভাগই উপরে বর্ণিত নদী বাহিত পাথর কোয়ারি থেকে অভ্যন্তরীণভাবে সংগ্রহের মাধ্যমে মেটানো হতো। নিকট অতীতে নদী বাহিত পাথরের উৎস থেকে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন একটি লাভজনক পেশায় পরিণত হয়েছিল। ফলে সিলেটসহ সারা দেশের বিভিন্ন পাথর অঞ্চলে বা পাথর কোয়ারিতে লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল।

কিন্তু সাম্প্রতিক সময়ে নিজ দেশের পাথর কোয়ারী সমূহ থেকে উন্নত মানের পাথর উত্তোলন বন্ধ রেখে চিহ্নিত কতেক ব্যক্তি বা গোষ্ঠীর ব্যবসায়ীক লাভের জন্য ডলার সংকটের এই দুঃসময়ে বিদেশ থেকে কোটি কোটি ডলার খরচ করে নিম্ন মানের পাথর আমদানি করা হচ্ছে। এতে জাতীয় স্বার্থ রক্ষা না হয়ে ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থ রক্ষা হচ্ছে। ফলে একদিকে যেমন দেশের রিজার্ভের মূল্যবান ডলার ব্যয় হচ্ছে একই সাথে পাথর উত্তোলন, পরিবহন ও বিপণন পেশায় নিয়োজিত লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে।

ক্রম হ্রাসমান ডলার তথা আমাদের রিজার্ভ সুরক্ষিত রাখতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশের স্বার্থে দেশীয়/আভ্যন্তরীন সম্পদ আহরণ ও তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবেশ এবং জীববৈচিত্র্যের ক্ষতিসাধন না করে পরিবেশবান্ধব পাথর উত্তোলন নিশ্চিত করার লক্ষ্যে জরুরিভিত্তিতে বাংলাদেশ খনিজ সম্পদ ব্যুরো পাথর সমৃদ্ধ এলাকায় সম্পাদন করে এবং পরিবেশ অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে নদী বাহিত পাথরের উৎস থেকে পাথর উত্তোলন করা এখন সময়ের দাবি। এর মাধ্যমে দেশের অর্থনীতি যেমন সুরক্ষিত থাকবে তেমনি এই পেশার সাথে সম্পৃক্ত লক্ষ লক্ষ বেকার শ্রমিকও ফিরে পাবে তাদের হারিয়ে যাওয়া কর্মের সন্ধান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আল-আমিন খান এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রুবেল আহমদ এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলার সংগ্রামী আমীর মাওলানা ফয়জুর রহমান সাহেব ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী সেক্রেটারি জুয়েল আমিন, ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের সভাপতি হাজী জমসিদ আলী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিজওয়ানুল হক রাজু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম উপদেষ্টা দক্ষিণ রনিখাই ইউনিয়নের সভাপতি মাসুম আহমদ, ১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের উপদেষ্টা ডাঃ সাইফুল ইসলাম সহ আরো অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews