1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদী জনসমাবেশ মোহনগঞ্জে পুলিশের ধাওয়ায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা ফেলে পালাল চোর। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি’র রাধাগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক বহিষ্কার সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ,ঝুঁকি নিয়ে চলাচল২০গ্রামের মানুষ। পাংশায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ। গোয়াইনঘাট সদর ইউনিয়নের ওলির খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ গোপালগঞ্জে কুশলা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মারুফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। ঝিনাইদহে বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে জড়াল দুই পক্ষ গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন। মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে কোটালীপাড়ার রতি কান্ত নিহত।

বকশীগঞ্জে গরু বোঝাই ইঞ্জিন চালিত ভটভটি উল্টে  গরু ব্যবসায়ীর মৃত্যু 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

 

মোস্তফা গাজী (জামালপুর) বকশীগঞ্জ প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জে গরু বোঝাই ইঞ্জিন চালিত ভটভটি উল্টে এক গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ গরু ব্যবসায়ী।নিহত গরু ব্যবসায়ী শেখ সাধীন (৪৫) দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের দপরপাড়া গ্রামের ভান্ডারী

 

শেখের পুত্র ।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯ টার দিকে বকশীগঞ্জ নঈম মিয়ার হাট থেকে কয়েকটি গরু কিনে ইঞ্জিন চালিত ভটভটি করে নিজ বাড়িতে ফিরছিলেন গরু ব্যবসায়ী শেখ সাধীন ও অন্যানরা ।ভটভটি টি উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা বাজার এলাকায় গেলে গরু বোঝাই ভটভটি টি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তিন গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সারমারা বাজারের আশরাফ উদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেখ

 

সাধীনকে মৃত ঘোষণা করেন।বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান,ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট