বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ। রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
Title :

যৌথ বাহিনীর অভিযানে সরকারী ওষুধ উদ্ধার  ১ জন গ্রেফতার! 

  • প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি!

সিলেটে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার
হওয়া সরকারি ওষুধের ঘটনায় তিনজনের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফেঞ্চুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অসিত রঞ্জন দেব মামলাটি দায়ের করেন।

মামলার অন্য দুই আসামী হলেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিদর্শিকা পাক আক্তার চৌধুরী ও মাইজগাঁও পরিবার কল্যাণ সহকারী শিল্পী রানী বিশ্বাস।

মামলা সূত্রে জানা গেছে, ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র থেকে সরকারি বরাদ্দের ওষুধ অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে নূরপুর গ্রামে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে।

এসময় সেলিনা আক্তারের ঘরের খাটের নিচ থেকে ১ লাখ ৪৪ হাজার টাকার বিপুল পরিমাণ ওষুধসামগ্রী জব্দ করা হয়।

ওষুধগুলোর প্যাকেটের গায়ে ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্পত্তি, বিক্রয়ের জন্য নহে’ এমন কথা উল্লেখ করা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অসিত রঞ্জন দেব বলেন, ওষুধ জব্দের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় আটক ইউপি সদস্য সেলিনা আক্তারকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews