রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিমকে ফুলের মালা দিয়ে বরণ নাটোরের নলডাঙ্গায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার, ৪ মোহনগঞ্জে হেরোইন সেবনের সময় তিন যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন।
Title :

হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জ জেলা কারাগারে নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামের জয়নাল মিয়া নামের এক আসামি মৃত্যু।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কারাগার সুত্রে যানা যায় হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,কারা কর্তৃপক্ষের দাবি, স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে।

এদিকে, জয়নালের মৃত্যুর পেছনে কারা কর্তৃপক্ষের চরম অবহেলার অভিযোগ তুলেছে তার পরিবার।

নিহতের স্বজনদের দাবি, গুরুতর অসুস্থ হওয়ার বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু সময়মতো যথাযথ চিকিৎসা না পাওয়ায় এবং অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে।

বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানান।

তবে এই মৃত্যুর ঘটনায় সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে একটি সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন নিহতের শোকাতুর পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews