1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

রামপালে ওয়ার্ল্ড ভিশনের শিশুর পুষ্টি, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সভা অনুষ্ঠিত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।।

বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে এসভার উদ্বোধন করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। রামপাল এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা সমাজ সেবা অফিসার মো. শাহিনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতিমা শেফা, ওয়ার্ল্ড ভিশনের রামপাল এরিয়া ম্যানেজার ফুলি সরকার, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার, প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ, শিউলি বাস্তা,ঈশিতা বৈরাগী, রাফায়েল রায়, প্রজেক্ট অফিসার প্রবীর সরকার,স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা অফিসার পল্টন বিশ্বাসসহ গ্রাম উন্নয়ন কমিটি, শিশু সংগঠন, যুব সংগঠন, ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। এসময় হ্যান্ড ওয়াশিং ডিভাস বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, একটি উন্নত মেধাসম্পন্ন স্বাস্থ্যবান জাতি গড়ার প্রাথমিক শর্তই হলো শিশুদের জন্য সঠিক পুষ্টি ও স্বাস্থ্যকর পরিবেশের ব্যবস্থা করে দেওয়া। ৫ বছরের কম বয়সি শিশুদের অপুষ্টি নিরসনে আমরা অঙ্গিকারবদ্ধ। এই উন্নত-সমৃদ্ধ দেশের কান্ডারি আগামী প্রজন্ম, আমাদের এই শিশুরা। আমরা যদি আগামী ৫(পাঁচ) বছরে ৫ (পাঁচ) বছরের বয়সি শিশুদের পুষ্টি নিশ্চিত করতে পারি, তবে উন্নত-সমৃদ্ধ দেশ গঠনে কেউ আমাদের রুখতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট