বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

ঝিনাইদহের -সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেফতার।

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

 

মাহাবুবুর রহমান।
ঝিনাইদহ প্রতিনিধি,

র‌্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ জানান, নাশকতা মামলার আসামি সাবেক এমপি নায়েব আলী শহরের আরাপপুর জামতলা এলাকার তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়,

উল্লেখ, গত ৪ আগস্ট আওয়ামী লীগের শান্তি মিছিল থেকে ঝিনাইদহ বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।

এ ঘটনায় সদর থানায় পৃথক দুটি মামলা
দায়ের করা হয়।
ওই মামলার আসামি ছিলেন সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews