বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

গোপালগঞ্জে বিএনপি নেতাদের স্থানীয়দের হামলা ৩০ জন, আহত

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে আজ ১৩/০৯/২৪ ইং রোজ শুক্রবার ব্যানার ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলা ও ভাংচুর করা হয়েছে। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী ও সময় টিভির ক্যামেরাপার্সন এইচ এম মানিকসহ অন্তত ৩০জন আহত হয়েছে।

জানা যায়, আজ বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষ করে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয় বিএনপি নেতারা। যাওয়ার পথে সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে থাকা আওয়ামী লীগের ব্যানার–ফেস্টুন ছিড়তে থাকে মোটর শোভাযাত্রায় অংশ নেওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে পথসভায় অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীরা স্থানীয় জনগণের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাংচুর করা হয়েছে। আহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী, তাঁর স্ত্রী ও গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এছাড়া আহতদের মধ্যে ১৬ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ও টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে ৩ জনকে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews