বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার  আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টায় সাবেক মেয়র বিজুকে আটকের পরে  ছিনিয়ে নিল নেতাকর্মীরা! লালমাইয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা কক্সবাজারে পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত” মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টাকালে কেক-পতাকাসহ আটক ৪ হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন, জেলা প্রশাসক ড.জি.এম.সরফরাজ। কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী ফ্লাইটের নারী যাত্রীর ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত।
Title :

গোয়াইনঘাটে যুবককে মারধরে ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ!

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

আবুল কালাম (আজাদ) সিলেট বিভাগীয় প্রতিনিধি:।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের খলিল আহমদ (৪৫) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে।

সোমবার (৯ সেপ্টেম্বর) অনুমান রাত ৮টার দিকে ঘোড়ামারা গ্রামের মুন্সিবাজার থেকে বাড়ী ফিরার পথে রাস্তার পাশে এ ঘটনা ঘটে,

অভিযুক্ত উমর আলী ঘোড়ামারা গ্রামের ৭ নং ওয়ার্ডের তোয়াকুল ইউনিয়ন পরিষদ সদস্য ও ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। আহত খলিল আহমদ ঘোড়ামারা গ্রামের মৃত জহির আলীর ছেলে,

অভিযোগ সূত্রে জানা যায়,গত সোমবার রাত ৮টার দিকে স্থানীয় মুন্সিবাজার থেকে বাড়ি ফিরার পথে ইউপি সদস্য ওমর আলী ও তার লোকেরা খলিল আহমদের উপর অতর্কিত হামলা চালায়,

এসময় হামলাকারীরা লোহার রড,লাইট ও চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে তাকে প্রাণে মারার চেষ্টা করে এবং তার সাথে থাকা বাটন মোবাইল ও নগদ ৩০ হাজার ৯৫০ টাকা ছিনিয়ে নিয়ে যায়,

আশপাশে থাকা বাড়ির লোকজন তার শোর চিৎকার শুনে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় । তৎক্ষনে হামলা কারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
হামলার শিকার খলিল বলেন, ‘মেম্বার ওমর আলী আমাকে একটি টিউবওয়েল দিবেন বলে আমার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা নিয়েছে। আরো টাকা দিতে চাওয়ায় আমি অপারগতা স্বীকার করে আমার দশ হাজার টাকা ফেরত চাওয়ায় আমার উপর রাতের আঁধারে সে ও তার লোকেরা অতর্কিত ভাবে হামলা চালায়।

এ বিষয়ে সাবেক ওয়ার্ড সদস্য আব্দুল মুতলিব বলেন,দূর থেকে একজন মানুষের চিৎকার শুনতে পেরে আমরা চারিদিক থেকে এগিয়ে যাই এবং তাকে আহত অবস্থায় দেখতে পাই, কি হয়েছে জিজ্ঞেস করলে সে বলে ওমর আলী মেম্বার ও তার লোকেরা তার উপর হামলা করেছে।

তার অবস্থা আশংকাজনক দেখে আমরা তাকে চিকিৎসার জন্য গোয়াইনঘাট সরকারি হাসপাতালে পাঠাই। উক্ত বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ওয়ার্ড সদস্য উমর আলী বলেন,মোবাইল ফোনে আমি তার উপর হামলার খবর পেয়েছি।

এখানে আমার কোন সম্পৃক্ততা নেই। কে বা কারা হামলা করেছে তাও বলতে পারিনা। টিউবওয়েল দিতে টাকা নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন আমি কখনো কারো কাছ থেকে কোন টাকা পয়সা নেইনি।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সালেহ আহমদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews