বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার  আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টায় সাবেক মেয়র বিজুকে আটকের পরে  ছিনিয়ে নিল নেতাকর্মীরা! লালমাইয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা কক্সবাজারে পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত” মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টাকালে কেক-পতাকাসহ আটক ৪ হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন, জেলা প্রশাসক ড.জি.এম.সরফরাজ। কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী ফ্লাইটের নারী যাত্রীর ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত।
Title :

বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জেলা আওয়ামী লীগ গোপালগঞ্জ

  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার নিহতের ঘটনায় আওয়ামীলীগকে জড়িয়ে বিএনপি নেতাদের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে তাদের অবস্থান তুলে ধরা হয়। প্রেস বিজ্ঞপ্তীতে বলা হয়েছে, গতকাল (শুক্রবার) ঘোনাপাড়ায় যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে এটার সঙ্গে আওয়ামী লীগ কোন ভাবেই জড়িত নয়। গতকাল কিছু বিক্ষুদ্ধ জনতার সাথে বিএনপির কথা কাটাকাটির এক পর্যায়ে এই সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনা স্থানীয় আওয়ামী লীগ সহ কোন সহযোগী ও অঙ্গসংগঠন অবগত নয়। আমরা সব সময় শান্তিপূর্ণ সহঅবস্থানে বিশ্বাসী।অতিতে আমরা বিএনপির সঙ্গে শান্তিপূর্ণ সহঅবস্থানে ছিলাম।যেটা বিএনপির স্থানীয় নেতারা স্বীকার করবেন।

বিজ্ঞপ্তীতে লেখা হয়েছে, বিএনপির কিছু বহিরাগত লোকেরা ঘোনাপাড়ায় শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি ব্যানার ছিড়ে ফেলতে গেলে তাদের সঙ্গে স্থানীয় বিক্ষুব্ধ জনতার কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং সংঘর্ষে রূপ নেয়।

তিনি আরো লিখেন, আমরা মনে করি এ ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত থাকায় বলা সম্পূর্ণ উদ্দেশ্য মূলক চক্রান্ত।এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগ কোন অবস্থায় জড়িত নয়। আমরা অতিতে যেমন অহিংস আন্দোলন করেছি ভবিষ্যতে আমরা শান্তিপূর্ণ ভাবে সকল কর্মসূচী পালন করবো।এটাই আমাদের দলিয় নির্দেশনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews