শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা। চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু পরিবহনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা। আজমিরীগঞ্জে-কুশিয়ারা নদীতে নিখোঁজের ২দিন পর মরিয়মের লাশ উদ্ধার। নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ০৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান। পুজামন্ডপ পরির্দশন করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী। পুজামন্ডপ পরির্দশন করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী। মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত, চিকিৎসার জন্যে ময়মনসিংহে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কালীগঞ্জে ১২টি গ্রামে নলকূপ স্থাপন মাঠে মাঠে সুপেয় পানি নিশ্চিতের উদ্যোগ,  উমেদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে,আহত ৩০
Title :

বকশীগঞ্জে প্রধান শিক্ষকের-বিরুদ্ধে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন।

  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

মোস্তফা গাজী বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে লাউচাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অবৈধভাবে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন। তার বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করার অভিযোগ উঠেছে।

১৫ই সেপ্টেম্বর (রবিবার) দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসী বিদ্যালয় প্রতিষ্ঠানের গেটের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগানে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন। উক্ত মানববন্ধনে লাউচাপড়া বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ম্যানেজিং কমিটির পরিবারের সদস্য মোঃ জাহান আলী বলেন, বিদ্যালয়টিতে সীমাহীন দুর্নীতির ব্যাপারে খোঁজখবরের জন্য প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের সঙ্গে দেখা করতে যাই কিন্তূ সে সময় তিনি না থাকায় আর সাক্ষাৎ হয়নি পরবর্তীতে প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম একটি সংবাদ সম্মেলন করে এলাকাবাসীকে কুচক্রী, দুশ্চরিত্র, স্বার্থন্বেষী মহল বলে আখ্যা দেন। এর তীব্র নিন্দা জানিয়ে তিনি এই প্রধান শিক্ষকের সঠিক বিচারের মাধ্যমে অপসারণ দাবি করেন।
এই সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন মোঃ শাহ কামাল, মোঃ জাহান আলী, ফিরোজ আলম প্রমুখ।
তারা বলেন, বিগত সরকারের আমলে ১৫ বছর ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতি করে আসছে এই প্রধান শিক্ষক স্কুল ফিল্ড ভাড়া, ক্লাসরুমে গোডাউন বানানো, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টাকার বিনিময় নিয়োগ বাণিজ্য। এই প্রতিষ্ঠানে বর্তমানে কোন কমিটি নেই। ১২ থেকে ১৪ সাল আগে সভাপতি মারা যায় তখন থেকে প্রতিষ্ঠানটির কমিটি বিলুপ্ত হয়। অবৈধ প্রধান শিক্ষক ও সভাপতির কারসাজিতে বিপুল অংকের অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়। এলাকাবাসীর দাবি এর সুষ্ঠ তদন্তের মাধ্যমে এদের বিচার করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews