বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

শুক্রবার থেকে ভারতে অবৈধ হয়ে যাচ্ছে শেখ হাসিনা!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন – সুত্র- বাসস

ছাত্র-জনতার আন্দোলনের জেরে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে ‘আশ্রয়’ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের নিয়ম অনুসারে, আগামীকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত সেখানে বৈধভাবে থাকতে পারবেন তিনি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে তিনি অবৈধ হয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন হলো, এরপর কি শেখ হাসিনাকে ভারতে রাখা হবে নাকি অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে? তা নিয়ে এখনো সরকারিভাবে কিছু জানায়নি ভারত।

এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, এখন হাসিনা কোন ‘ইমিগ্রেশন স্ট্যাটাসে’ ভারতে আছেন সেটা ঢাকা জানে না। এ নিয়ে তাদের ‘খোঁজখবর’ নিতে হবে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।

২২ আগস্ট হাসিনা এবং তার আমলের মন্ত্রী এবং সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার। জানা যায়, যে কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনা ভারতে ৪৫ দিন থাকতে পারেন, তা পূর্ণ হচ্ছে বৃহস্পতিবার।

রাজনৈতিক ও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন।
ইতিমধ্যে, হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে ১৮০টির বেশি মামলা দায়ের করা হয়েছে। তাকে সেখানে নিয়ে গিয়ে বিচার করাতে চাইছে মুহাম্মদ ইউনূস সরকার।

হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য ভারতের কাছে আবেদন করা হবে বলেও জানিয়েছে বাংলাদেশ।

তবে একটি সূত্রের বরাত দিয়ে এই সময় বলছে, শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই।

তাহলে কীভাবে ভারতে থাকবেন তিনি? একাধিক মহলের যুক্তি, তিব্বতি ধর্মগুরু দলাই লামার মতোই ‘সাময়িকভাবে’ রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে হাসিনাকে। তবে সবকিছু নির্ভর করছে ভারতের সিদ্ধান্তের উপরই।

এদিকে, আগেই মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে উদ্যোগ নেবে ঢাকা। কোন আইনে হাসিনা ভারতে রয়েছেন তা তাদের জানা নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews