রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় পূবালী ব্যাংক শাখায় ক্যাশলেস বাংলাদেশ সভা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অনৈতিক কর্মকান্ডে দায়ে ৪ নারী পুরুষ আটক। বাহুবলে র‍্যাবের অভিযানে ডাকাত দলের মূলহোতা লাল মিয়া গ্রেফতার। ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটাচ্ছে ।
Title :

নরসিংদীর শিবপুরে ৬ ডাকাত ও ২ জন গরু চোর গ্রেফতার।

  • প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীর শিবপুর উপজেলায় ২১/৮/২৪ ইং শনিবার দিবাগত রাতে ৬ ডাকাত এবং ২ গরু চোর গ্রেফতার করেছেন শিবপুর মডেল থানার পুলিশ। উক্ত বিষয়ে অদ্য ২২/৯/২৪ ইং সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে থানায় প্রেসব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ (ডিএসবি) শামসুল আরেফীন।প্রেসব্রিফিংয়ে তিনি জানান, ২১/৯/২৪ ইং শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে শিবপুর উপজেলার ঘাসিরদিয়া গ্রামের কাবিল মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের সহযোগিতায় ৬ জন ডাকাত শিবপুর মডেল থানার পুলিশ গ্রেফতার করে এবং একই রাতে জয়নগর ইউনিয়নের দড়িপুরা গ্রামের বাচ্চু মিয়ার বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার আটক করেন দুই গরু চোর। পরে চোরদের কে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, পটুয়াখালীর চরমাইশাদী গ্রামের রাজ্জাকের ছেলে (১) মোঃ হাবিব (৪৫), একই উপজেলার মেলীপাড়া গ্রামের কাশেম হাওলাদারের ছেলে (২) মোঃ হারুন (৩০), ফেনীর নিচ কুনজরা গ্রামের বদির আলমের ছেলে (৩) জাহাঙ্গীর (৩০), মুন্সীগঞ্জের গজারিয়া থানার ভাটারচর গ্রামের তনু মিয়ার ছেলে(৪) হিরন (৩৫), শ্রীনগর থানার কামারগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে(৫) রবিন (৩০) পটুয়াখালীর তেওবুনিয়া গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে (৬) মনির (৩০)।
গরু চোর হলো, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ফাসিতলা গ্রামের রাহাত মিয়ার ছেলে (১) রুহুল আমিন (২৮) ও বগুড়া জেলার সোনাতলা থানার মৃত আফতাব বেপারির ছেলে (২) মোঃ হারিজ (৩৮)।
তিনি বলেন, ডাকাতদের কাছ থেকে ৬ চাকা বিশিষ্ট ১টি ট্রাক, যার রেজিঃ নং ঢাকা মেট্রো রেল ট-১১-২৭৭৮, ১ লাল রঙের কাটার, ১ টি লোহার স্লাই রেন্স, খাঁজ কাটা লোহার রড উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ও ভরতের কান্দী হাজী সমশের আলী উচ্চ বিদ্যালয় হইতে ভরতের কান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তার মাঝামাঝি একটি মোটরসাইকেল প্লেট নাম্বার নং ঢাকা মেট্রো – হ ৫১-০৬৬৪ পতিত অবস্থায় সকাল হইতে রাত সাড়ে ৭ টা পর্যন্ত কোন মালিক না আসায় অবশেষে শিবপুর মডেল পুলিশকে খবর দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews