মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুবসংঘের উদ্যোগে ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। ২৯ বছরের অপেক্ষার অবসান, কোম্পানীগঞ্জ হাসপাতালে প্রথম সিজারে পুত্রসন্তান জন্ম গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার পুনঃনিয়োগ। কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ। হবিগঞ্জে আমিরচাঁন কমপ্লেক্সের গ্যারেজের সামনে গাড়ির চাপায় শিশু নিহত। বানিয়াচংয়ে ইউপি সদস্যের নির্দেশে দখলকৃত সরকারি ভূমি এখনও দখলমুক্ত হয়নি! মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। কাশিয়ানীতে শিক্ষিকা বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ লালমাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, শিশুবিয়ে বন্ধে সচেতনতার আহ্বান
Title :

লালমনিরহাটে বড় ভাই ও ভাতিজার মারধর থানায় অভিযোগ!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন
বিশেষ প্রতিনিধি।।

অসুস্থ মাকে দেখতে যাওয়ায় বড় ভাই সাবেক আর্মি সদস্য রফিকুল ইসলাম ও ভাতিজা রিজভি আহমেদ শুভর বেধডরক পিটুনিতে হাসপাতালে বেডে মৃত্যুশয্যায় দিন পার করছেন ছোট ভাই রতন মিয়া। এ ঘটনায় রতন মিয়ার স্ত্রী লাইলী বেগম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে সরেজমিনে গেলে অসুস্থ রতন মিয়াকে কাতরাতে দেখা যায়। এর আগে গত বুধবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা শহরের মজিদা খাতুন মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বড় ভাই সাবেক আর্মি সদস্য রফিকুল ইসলামের সাথে ছোট ভাই রতন মিয়া ও তার তিন বোনের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ছোট ভাই রতন মিয়া চাকরি করার সুবাধে দীর্ঘদিন ঢাকায় থাকায় বড় ভাই রফিকুল ইসলাম সুযোগ বুঝে বাবার কাছে সমস্ত বাড়ি ভিটা তার নামে লিখে নেয়। এর কিছুদিনের মধ্যে রতন মিয়ার বাবা মৃত্যু বরণ করলে খবর শুনে তিনি লালমনিরহাটে চলে আসেন। পরে বসতভিটার ভাগ বাটোয়ার কথাও উঠলে বড় ভাই রফিকুল ইসলাম বলেন, তার বাবা সমস্ত বসতভিটা তার নাম লিখে দিয়েছেন। তখন সে কাগজপত্রও রতন মিয়াকে দেখান এবং সেখান থেকে রতন মিয়াকে বাহির করে দেন।

গত বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার তিন বোনকে নিয়ে অসুস্থ মাকে দেখতে গেলে বড় ভাই রফিকুল ইসলাম ও ভাতিজা শুভ মিলে রতন মিয়াকে তাদের বাড়িতে যাওয়ায় বেধড়ক মারপিট করেন। এ সময় রতন মিয়া মাটিতে লুটিয়ে পড়লে বাঁচাতে তার স্ত্রী ও বোন এগিয়ে এলে তাদেরকেও বেধরক মারপিট করা হয়। পরে স্থানীয় লোকজন সেখানে এলে গুরুতর আহত অবস্থায় রতন মিয়াকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।

এ ব্যাপারে রতন মিয়ার বোন শাবানা বেগম জানান, আমার বড় ভাই সাবেক আর্মি সদস্য রফিকুল ইসলাম ষড়যন্ত্র করে ছোট ভাই রতন মিয়া ও আমাদেরকে ঠকিয়ে আমার বাবার নিকট থেকে সমস্ত বসতভিটা তার নামে লিখে নেয়। আমরা এর প্রতিবাদ করলে বড় ভাই রফিকুল ইসলাম আমাদেরকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

এ ব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে যে আভিযোগ তাহা সঠিক নয়। আমি ছোট ভাই রতকে মারিনি। বাবা আমাকে জীবীত অবস্থায় স্বেচ্ছায় জমি লিখে দিয়েছেন।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান , এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews