বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার  আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টায় সাবেক মেয়র বিজুকে আটকের পরে  ছিনিয়ে নিল নেতাকর্মীরা! লালমাইয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা কক্সবাজারে পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত”
Title :

হবিগঞ্জে আ:লীগ নেতার জামিন, আদালতে হট্টগোল 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট!

আজ বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহেলা পারভীন আদালতে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনর রশীদ সংশ্লিষ্ট এজলাস কক্ষে এসে বিক্ষুব্ধ আইনজীবীদের সঙ্গে আলাপ করে পরিস্থিতি শান্ত করেন। প্রায় দুই ঘণ্টা মুলতবি থাকার পর পুনরায় আদালত কার্যক্রম শুরু হয়।

আদালত সূত্রে জানা যায়, ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ছাত্র–জনতার ওপর হামলা হয়। এ ঘটনায় সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে প্রধান করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৯৮ জন নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ১৩ সেপ্টেম্বর ওই মামলার ২ নম্বর  আসামি চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রজব আলী গ্রেফতার হন।

আজ বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহেলা পারভীন ওই মামলার শুনানি শেষে আসামির জামিন মঞ্জুর করেন। এ সময় বাদীপক্ষের আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে এজলাসে হট্টগোলের সৃষ্টি করেন। উদ্ভূত পরিস্থিতিতে বিচারক এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী গুলজার খান বলেন, ‘আওয়ামী লীগ নেতা রজব আলীর জামিন মঞ্জুর হওয়ায় আমরা আদালতে জোরালো প্রতিবাদ করেছি।’

আসামি পক্ষের আইনজীবী মো. সাহিদ মিয়া বলেন, ‘আমার মোয়াক্কেল একজন সাবেক ইউপি চেয়ারম্যান ও বয়স্ক লোক। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews