বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার  আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টায় সাবেক মেয়র বিজুকে আটকের পরে  ছিনিয়ে নিল নেতাকর্মীরা! লালমাইয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা কক্সবাজারে পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত”
Title :

সানন্দবাড়ীতে চীপ প্রসিকিউটর এড. তাজুল ইসলামকে সংবর্ধনা!

  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

শ্যামল মিয়া
উপজেলা প্রতিনিধিঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সদ্য নিয়োগপ্রাপ্ত চীফ প্রসিকিউটর এড. তাজুল ইসলামকে তার নিজ এলাকা দেওয়ানগঞ্জে বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক কয়েক দফায় এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্জেন্ট অব: মোঃ আবু শামা অর্ডন্যান্স, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সভাপতি জামাল পুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি । সভাপতিত্ব করেন সি:ওয়া:অফি: নজরুল ইসলাম,, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান জিয়াউল , অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ মডেল থানা, পিআইসি সানন্দ বাড়ি,ডিএসবি রাকিব,সি:ওয়া:অফি: হযরত আলী, ওয়া: অফি: সুরুজ্জামান, ওয়া:আনোয়ার হোসেন, সুলাইমান আলী, প্রধান শিক্ষক মিতালী উচ্চ বিদ্যালয়,প্রধান শিক্ষক মৌলভীর চর উচ্চ বিদ্যালয়, মোতালে, আজিজ, শফিক, আরজান,রফিকুল ইসলাম, ওসমান, হাসমত, মজিবুর, রাজ্জাক,নুরুদ্দিন, আনিসুজ্জামান,বাবুল, আলিম, ফরিদ, মাসুদ, রুবেলসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।

এড. তাজুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘ছাত্র জনতার আগস্ট অভ্যুত্থানে দেশ তৃতীয় বারের মতো স্বাধীন হয়েছে। এ স্বাধীনতা রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। নইলে আবারো স্বৈরাচারের উদ্ভব হতে পারে। স্বাধীনতা কেউ বিকিয়ে দেয় না অর্জন করে নিতে হয়। এইযে হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা, এই অর্জন। সেই গণহত্যায় জড়িত শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের কাজে আমাকে চীফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এটি অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ। তবুও দায়িত্ব পালনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাবো। আপনারা আমার সাথে থাকলে পুরো বাংলাদেশকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। সকলেই দোয়া করবেন আমি যেন সততার সাথে আমার উপর অর্পিত চ্যালেঞ্জিং এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।’

সবশেষে এড. তাজুল ইসলাম তার নিজ গ্রাম মৌলভীরচর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত গণ সংবর্ধনা গ্রহণ করেন। উক্ত মাঠে এলাকার সর্বস্তরের মানুষের ঢল নামে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা পেশাজীবির মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নতুন চীফ প্রসিকিউটর এড. তাজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews