বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার  আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টায় সাবেক মেয়র বিজুকে আটকের পরে  ছিনিয়ে নিল নেতাকর্মীরা! লালমাইয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা কক্সবাজারে পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত”
Title :

দোয়ারাবাজারে দীর্ঘ ১৭ বছর পর সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর বৈঠক

  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

মোঃ মনির উদ্দিন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছর পর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামী।

শনিবার ২৮ সেপ্টেম্বর সকালে দোয়ারা মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির হারুনুর রশীদের সভাপতিত্বে এবং উপজেলা নায়েবে আমির মাষ্টার কামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ মুসলিম কমিউনিটি অব ইউকে এর প্রেসিডেন্ট ও ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক সুলতান আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন।

এসময় বক্তারা বক্তব্যে বলেন, ‘আজকে স্বৈরশাসকমুক্ত বাংলাদেশ। এরপরে কি এটাই আমাদের ভাবতে হবে। আমরা ১৯৭১ সালে এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সাম্য, অধিকার, ন্যায়বিচার এবং সুবিচার নিশ্চিত করা হবে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে কী করবে এটা নিয়ে কোনো নকশা মানুষের মধ্যে প্রকাশ করেনি। এটা নিয়ে কাজ করা হচ্ছে।

সভায় সুলতান আহমদ বলেন, জামায়াতে ইসলামী একটি ইসলামী কল্যাণমুখী, দুর্নীতি ও ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়তে চায়। ইতোমধ্যেই আমাদের দুজন নেতা জোট সরকারের সময় তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে সততার প্রমাণ দেখিয়েছেন। আমাদের আমিরে জামায়াত বলেছেন আমরা আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করবো না। আগামী নির্বাচনেও জামায়াত পুরোপুরিভাবে প্রস্তুত।

সভায় আরও বক্তব্য রাখেন, মাওলানা জাহাঙ্গীর আলম,ডা. হারিছ মিয়া, মো.দিলোয়ার হোসেন, মাও সিরাজুল ইসলাম, মাওলানা সিদ্দিকুল ইসলাম, জাহারুল ইসলাম, আব্দুল হান্নান।

উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এমএ মুত্তালিব ভুইয়া,বজলুর রহমান, হাবিবুল্লাহ হেলালী,আবু সালেহ মো.আলা উদ্দিন, এনামুল কবির মুন্না, আশিশ রহমান, শাহনুর ওয়াদুদ সাগর।আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ মাসুক নাঈম,মাসুদুর রহমান সোহাগ, সুহেল আহমদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews