বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

মায়ানমারের নাফ নদের মাইন বিস্ফোরণে ১ জন নিহত!

  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

নুরুল আলম সিকদার
স্টাফ রিপোর্টার কক্সবাজার
২/১০/২০২৪
কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং উত্তর পাড়ার পূর্বে নাফ নদের জলসীমানার কাছে মাইন বিস্ফোরণে ওমর ফারুক (১৮) নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে মিয়ানমার সীমান্তের তোতার দ্বীপ সংলগ্ন লাল চর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওমর ফারুক টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে বলে জানা গেছে।স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মানিক বলেন, ‘সকালে সীমান্তের লালচর জঙ্গলে ঘর ছাউনির জন্য গোলপাতা আনতে গিয়ে মাইন বিস্ফোরণে এক যুবকের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, ‘চৌকিদারের কাছ থেকে ঘটনাটি শুনেছি। মাইন বিস্ফোরণে গুরুতর আহত তরুণ এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবরটি শুনেছি। আহত যুবক উখিয়ার কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতালে ভর্তি আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews