সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নরসিংদীর মাধবদীতে ডাকাতের কুপে এক ব্যক্তি  নিহত। নেত্রকোনার মোহনগঞ্জে মন্দিরে মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচি। বাগেরহাটে বনফুল সমবায় সমিতির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন। কৃষকের সুবিধার্থে খাল খননের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় নুর ইসলাম চৌধুরীকে ফেনী জেলা প্রতিনিধি নিয়োগ প্রদান। দুর্যোগে মানুষের পাশে মানবিকতার বাতিঘর সৈয়দ মুশফিক আহমেদ নবীগঞ্জে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত১ আহত ১০, গোপালগঞ্জের দীপা হত্যার মূল হোতা সব্যসাচী গ্রেপ্তার বাগেরহাটে ছাত্রশিবির নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ, রাতেই মুক্তি কোটালীপাড়ায় গাঁ’জা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কা’রা’দণ্ড
Title :

লালমনিরহাটে বন্ধুর প্রমিকাকে দলবদ্ধ ধর্ষণ গ্রেফতার- ৬

  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন
বিশেষ প্রতিনিধি।।

লালমনিরহাটের হাতীবান্ধায় এক কলেজ ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) ওই উপজেলার নওদাবাস ইউনিয়নের শালবন এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার(৫ অক্টোবর) সকালে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানান, ওই উপজেলার উত্তর গোতামারী এলাকার এক কলেজ ছাত্রীর সাথে দইখাওয়া বাজারের কসমেটিক ব্যবসায়ী ও দক্ষিন গোতামারী এলাকার দুলাল হোসেনের পুত্র আব্দুর ছাত্তারের ভালো সর্ম্পক গড়ে উঠে। এক পযার্য়ে ওই কলেজ ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন আব্দুর সাত্তার। বন্ধুকে দিয়ে সেই ধর্ষণের ভিডিও ধারন করেন তিনি। সেই ভিডিও দিয়ে ভয় দেখিয়ে আব্দুর সাত্তার ও তার এক বন্ধু ওই কলেজ ছাত্রীকে ফের ধর্ষণ করে।

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভিডিও ফেসবুকে ছাড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই কলেজ ছাত্রীকে নওদাবাস ইউনিয়নের শালবনে নিয়ে যাওয়া হয়। সেখানেও আব্দুর ছাত্তার ও তার বন্ধুরা পালক্রমে ওই কলেজ ছাত্রীকে গণধর্ষণ করেন এবং সেই ধর্ষণের দৃশ্য ভিডিও করেন। এ সময় ওই ছাত্রী অসুস্থ হলে ধর্ষকরা পালিয়ে যায়।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় দক্ষিন গোতামারী এলাকার দুলাল হোসেনের পুত্র আব্দুর ছাত্তার, দইখাওয়া বাজার এলাকার সুলতান আহম্মেদের পুত্র রোকন, ৫ নং ওয়ার্ডের আইয়ব আলীর ছেলে রাকিবুল, একই এলাকার খবির আলীর ছেলে আল আমিন, নজিমুদ্দিনের ছেলে রতন মিয়া সাবু, নওদাবাস এলাকার ওছমান গনির পুত্র সুলতানকে শনিবার সকালে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারের পাশাপাশি ওই কলেজ ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews