1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপি সরকার গঠনে দেশের মানুষ নিরাপদ থাকবে : মেজর শরীফ ঘোড়াঘাটে বিএনপির পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান। নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার সমর্থনে ওঠান বৈঠক অনুষ্ঠিত। আজমিরীগঞ্জে ধানের শীষের পক্ষে বিশাল গণ মিছিল অনুষ্ঠিত  ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় হেলপার নিহত। গোপালগঞ্জে পরকীয়ার জেরে মায়ের বিরুদ্ধে ০৩ বছেরর শিশু সন্তানকে হত্যার অভিযোগ ঘোড়াঘাটে পিঠা উৎসব ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। তানোরে পথসভায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান হবিগঞ্জে জিওসি-১৭ পদাতিক ডিভিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ভারতীয় চিনি বোঝাই ট্রাকসহ দুজন আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

 

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় ভারত থেকে চোরাই পথে আনা ট্রাকভর্তি চিনিসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা শাখার সদস্যরা। গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সিলেটের জৈয়ন্তাপুর উপজেলার চিকরাগুলের নাজিম উদ্দিনের ছেলে মো. সোলাইমান আহমাদ (২১) ও একই জেলার শাহ পরান থানার খাদিমপাড়া এলাকার মৃত আকলিছ মিয়ার ছেলে সাকিবুল ইসলাম (২২)

এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন গোয়েন্দা শাখার সদস্যরা। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা ১৭০ বস্তা চিনি উদ্ধার করা হয়। জব্দ করা হয় চিনি পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট