সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের বিষয়ক সভা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলায় এসএম জিলানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় পূবালী ব্যাংক শাখায় ক্যাশলেস বাংলাদেশ সভা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অনৈতিক কর্মকান্ডে দায়ে ৪ নারী পুরুষ আটক।
Title :

ভারতে পালাতে গিয়ে যুগ্ম সচিব কিবরিয়া গ্রেফতার!

  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে ভারতে পালানোর সময় গ্রেফতার করা হয়েছে। ১২/১০/২৪ ইং রোজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার পুটিয়া সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কিবরিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে এবং ঢাকার বাসাবো এলাকা বাসিন্দা। তিনি সাবেক স্পিকার শিরিন শারমীন চৌধুরীর অধীনে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ২৬শে সেপ্টেম্বর তাকে ওএসডি করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্ত পিলার ২০৫০/৮-এস থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতরে পুটিয়া নামক স্থান দিয়ে অবৈধভাবে পাসপোর্ট ছাড়া ভারতের অনুপ্রবেশের জন্য ঘোরাঘুরি করছিলেন এক ব্যক্তি। এসময় তাকে আটক করে বিজিবির টহল দল। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি কিবরিয়া মজুমদার জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অধীনে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।

তিনি আরও জানান, সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিলেন কিবরিয়া।
সে জন্য ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আসেন। তার বিরুদ্ধে মামলা করে কসবা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews