1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বজ্রপাতে বাবার মৃত্যু ছিটকে গিয়ে প্রাণে বাঁচলো শিশু। গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন জনবল সংকট কাটিয়ে গ্রাহক সেবায় এগিয়ে গোপালগঞ্জ প্রধান ডাকঘর। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন: সভাপতি জাফর, সাধারণ সম্পাদক ইমন। জন্ম মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের শীর্ষে রাজবাড়ীর তিন ইউএনও। ঝিনাইদহ কালীগঞ্জে সংসদ সদস্য মাওলানা আবু তালিবের নিজস্ব কার্যালয় উদ্বোধন। ধারের টাকা পরিশোধ করতে না পারায় ঘরে ঢুকে গরু- বাছুর নিয়ে যায় সুদি মহাজন কালীগঞ্জে জমকালো আয়োজনে ‘শহীদ সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ উদ্বোধন। লালমাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- এর ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে সাহিত্যচর্চায় নতুন গতি: ‘সাহিত্য সংসদ’-এর নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

পলাশবাড়ির ফকিরহাট মহিলা কলেজে দুজন পরীক্ষার্থী দুজনই অকৃতকার্য

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

 

শহীদুল ইসলাম শহীদ,গাইবান্ধা প্রতিনিধিঃ
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজ থেকে দুইজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। দুজনের কেউই পাশ করতে পারেনি। এই কলেজ থেকে মাত্র দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল । টানা দুই বছর কলেজটি থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। ১৫ অক্টোবর দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ফলাফল বিপর্যয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আবু তাহের খন্দকার নব। তিনি বলেন, ফকিরহাট মহিলা কলেজ থেকে দুই শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। ওই দুই শিক্ষার্থী ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষ করে। কিন্তু প্রকাশিত ফলাফলে তারা দুইজনই অকৃতকার্য হয়েছে। তিনি আরও বলেন, কলেজটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। শুধুমাত্র পাঠদানের অনুমতি নিয়ে কলেজটি চালানো হচ্ছে। এরই মধ্যে কলেজের অধ্যক্ষ নিয়োগসহ সৃষ্ট দ্বন্দ্বের কারণে প্রতিষ্ঠানটি প্রায় বন্ধ হওয়ার পথে।
স্থানীয়রা অভিযোগ করে জানান, কলেজটির নিজস্ব কোনো জায়গা এবং অবকাঠামো নেই। কলেজটির প্রতিষ্ঠাতা মোঃ আবু তাহের খন্দকার তার বড় ভাইয়ের জমিতে সাইনবোর্ড টাঙিয়েছেন। কিছুদিন আগে সেই জমিও দখলে নেন তার ভাই। বর্তমানে কলেজে কোনো ছাত্রছাত্রী নেই। অথচ শুধু সাইনবোর্ড দেখিয়ে কলেজের প্রতিষ্ঠাতা মোঃ আবু তাহের খন্দকার এখনো নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট