শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ। বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা। শায়েস্তাগঞ্জের সুতাংয়ে ট্রাক,পিকআপ,সিএনজি, ত্রিমুখী সংঘর্ষে  নিহত ১,আহত ৩ দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত।
Title :

তারেক রহমানের সাজা বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত! 

  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

মোঃশ্যামল মিয়া
বেলাব( নরসিংদী) প্রতিনিধি ঃ-
যারা দেশনায়ক তারেক রহমানকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে বিরাজনীতি কায়েম করেছিল তারা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে।আগষ্ঠে যারা গনহত্যা করেছে,যারা মা বোনদের সম্ভ্রম নষ্ঠ করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে।শনিবার ১৯অক্টোবর বিকালে উপজেলার আমলাব ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব বাজারে  জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী  কমিটির সেচ্ছাসেবক বিষয়ক  সহসম্পাদক,সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এসব কথা বলেন।তিনি আরও বলেন,জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে মিথ্যা মামলায় সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে দূর্নীতি আখড়া বানিয়েছে দেশে।আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে মেরুদন্ডহীন শিক্ষা ব্যবস্থা কায়েম করেছে।

আমলাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেনের সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুর মোর্শেদ,বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন,নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দীন,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রান্ত, জেলা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন উপজেলা বিএনপির কারা নির্যাতিত নেতা মোঃ সালাহউদ্দিন আহমেদের,বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া,আমলাব ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদির ভূইয়াসহ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয়েছে। পতিত সরকার এই দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গত ১৭ বছর ধরে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের হামলা-মামলা ও লুটপাটের শিকার হয়েছে।একনায়কতন্ত্র কায়েম করে দেশটা ধ্বংস করে নেতাকর্মীদের রেখে দেশ থেকে পালিয়ে গেছে। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকেই হাসিনা সরকারের গুণ্ডাবাহিনী দিয়ে গুম-খুন ও ষড়যন্ত্রমূলক মামলা হামলা দিয়ে নির্যাতন করেছে।আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভোটের অধিকার হরন করেছিল।ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews